ডিপো থেকে তেল উত্তোলন বন্ধের হুঁশিয়ারি

নিরবিচ্ছিন্নভাবে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করা না হলে আগামী ১৬ মার্চ থেকে রাজশাহীর সব ফিলিং স্টেশন ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটরস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের রাজশাহী জেলা শাখা। শনিবার (১৪ মার্চ) সকালে নগরীর পদ্মা গার্ডেনের কফিবার রেস্তোরাঁয় রাজশাহী মহানগরে জ্বালানি তেলের সংকট ও সরবরাহ পরিস্থিতি নিয়ে পাম্প মালিকদের অনুষ্ঠিত এক সভায় ওনার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ এই হুঁশিয়ারি দেন। সভায় নিরাপত্তাজনিত কারণে পাম্প বন্ধ রাখার সিদ্ধান্তও নেওয়া হতে পারে জানানো হয়।  আলোচনা সভায় সংগঠনের প্রধান উপদেষ্টা মো. আব্দুল আওয়াল খান জোতি, সভাপতি মো. মনিমুল হক, অ্যাসোসিয়েশন নেতা মো. আনিসুর রহমান শিমুল, কোষাধ্যক্ষ মো. আমিনুল ইসলাম এবং সহসাধারণ সম্পাদক মো. মোখলেসুর রহমানসহ জেলার বিভিন্ন ফিলিং স্টেশনের মালিকরা উপস্থিত ছিলেন। সভায় নেতৃবৃন্দ আরও বলেন, রাজশাহী একটি বিভাগীয় শহর হওয়ায় এখানে জ্বালানি তেলের চাহিদা তুলনামূলক বেশি। কিন্তু প্রয়োজন অনুযায়ী তেল উত্তোলন সম্ভব না হওয়ায় অনেক ফিলিং স্টেশন নানা সমস্যার সম্মুখীন হচ্ছে

ডিপো থেকে তেল উত্তোলন বন্ধের হুঁশিয়ারি

নিরবিচ্ছিন্নভাবে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করা না হলে আগামী ১৬ মার্চ থেকে রাজশাহীর সব ফিলিং স্টেশন ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটরস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের রাজশাহী জেলা শাখা।

শনিবার (১৪ মার্চ) সকালে নগরীর পদ্মা গার্ডেনের কফিবার রেস্তোরাঁয় রাজশাহী মহানগরে জ্বালানি তেলের সংকট ও সরবরাহ পরিস্থিতি নিয়ে পাম্প মালিকদের অনুষ্ঠিত এক সভায় ওনার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ এই হুঁশিয়ারি দেন। সভায় নিরাপত্তাজনিত কারণে পাম্প বন্ধ রাখার সিদ্ধান্তও নেওয়া হতে পারে জানানো হয়। 

আলোচনা সভায় সংগঠনের প্রধান উপদেষ্টা মো. আব্দুল আওয়াল খান জোতি, সভাপতি মো. মনিমুল হক, অ্যাসোসিয়েশন নেতা মো. আনিসুর রহমান শিমুল, কোষাধ্যক্ষ মো. আমিনুল ইসলাম এবং সহসাধারণ সম্পাদক মো. মোখলেসুর রহমানসহ জেলার বিভিন্ন ফিলিং স্টেশনের মালিকরা উপস্থিত ছিলেন।

সভায় নেতৃবৃন্দ আরও বলেন, রাজশাহী একটি বিভাগীয় শহর হওয়ায় এখানে জ্বালানি তেলের চাহিদা তুলনামূলক বেশি। কিন্তু প্রয়োজন অনুযায়ী তেল উত্তোলন সম্ভব না হওয়ায় অনেক ফিলিং স্টেশন নানা সমস্যার সম্মুখীন হচ্ছে। এ ছাড়া পর্যাপ্ত নিরাপত্তা না থাকায় কিছু কিছু পাম্পে মব হামলার আশঙ্কাও তৈরি হয়েছে বলে তারা উল্লেখ করেন।

তারা আরও জানান, সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নিরাপত্তা পরিস্থিতি ও মজুদের ওপর ভিত্তি করে পেট্রোল ও অকটেন বিক্রি করা হবে। তবে ডিজেল মজুদ থাকলে তা দিনরাত বিক্রি করা হবে।

পাম্প মালিকরা প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি কৃষি কাজের সুবিধার্থে এজেন্সি পয়েন্টের মাধ্যমে জ্বালানি তেল সরবরাহের ব্যবস্থাও চালু করার আহ্বান জানান।

এ সময় নেতারা ঘোষণা দেন, রোববার (১৫ মার্চ) রাজশাহী জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে একটি স্মারকলিপি প্রদান করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow