ডিভোর্স হলে ৩৫০ কোটি টাকা ও সমুদ্রমুখী বাড়ি চান থালাপতি বিজয়ের স্ত্রী

তামিল সুপারস্টার ও রাজনীতিবিদ থালাপতি বিজয়ের ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে আলোচনার ঝড় উঠেছে। তার সঙ্গে স্ত্রী সঙ্গীতা সোরনালিঙ্গমের বিবাহবিচ্ছেদ ঘিরে খোরপোশের অঙ্ক দাঁড়িয়েছে প্রায় ২৫০ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৩৫০ কোটি টাকা। ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে, এই বিশাল অঙ্ক নিয়ে এখনো দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়নি। ফলে আইনি প্রক্রিয়া দীর্ঘায়িত হচ্ছে। মামলার সূত্র জানায়, সঙ্গীতা খোরপোশ হিসেবে ২৫০ কোটি রুপি এবং চেন্নাইয়ে একটি সমুদ্রমুখী বাড়ি দাবি করেছেন। অন্যদিকে বিজয় বিষয়টি আদালতের বাইরে মীমাংসা করতে আগ্রহী। তবে তিনি সর্বোচ্চ ৩৫ কোটি রুপি পর্যন্ত দিতে রাজি হয়েছেন বলে জানা গেছে। দুই পক্ষের দাবি-দাওয়ার মধ্যে বড় ব্যবধান থাকায় এখনো আলোচনা চলছে এবং চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। বর্তমানে তামিলনাড়ুর রাজনীতিতে ব্যস্ত সময় পার করছেন বিজয়। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তিনি প্রচারণায় সক্রিয় থাকায় ২০ এপ্রিল নির্ধারিত শুনানি স্থগিতের আবেদন করা হয়। আদালত সেই আবেদন মঞ্জুর করে মামলার পরবর্তী শুনানির দিন ঠিক করেছে আগামী ১৫ জুন।   এলআইএ

ডিভোর্স হলে ৩৫০ কোটি টাকা ও সমুদ্রমুখী বাড়ি চান থালাপতি বিজয়ের স্ত্রী

তামিল সুপারস্টার ও রাজনীতিবিদ থালাপতি বিজয়ের ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে আলোচনার ঝড় উঠেছে। তার সঙ্গে স্ত্রী সঙ্গীতা সোরনালিঙ্গমের বিবাহবিচ্ছেদ ঘিরে খোরপোশের অঙ্ক দাঁড়িয়েছে প্রায় ২৫০ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৩৫০ কোটি টাকা।

ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে, এই বিশাল অঙ্ক নিয়ে এখনো দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়নি। ফলে আইনি প্রক্রিয়া দীর্ঘায়িত হচ্ছে।

মামলার সূত্র জানায়, সঙ্গীতা খোরপোশ হিসেবে ২৫০ কোটি রুপি এবং চেন্নাইয়ে একটি সমুদ্রমুখী বাড়ি দাবি করেছেন। অন্যদিকে বিজয় বিষয়টি আদালতের বাইরে মীমাংসা করতে আগ্রহী। তবে তিনি সর্বোচ্চ ৩৫ কোটি রুপি পর্যন্ত দিতে রাজি হয়েছেন বলে জানা গেছে।

দুই পক্ষের দাবি-দাওয়ার মধ্যে বড় ব্যবধান থাকায় এখনো আলোচনা চলছে এবং চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি।

বর্তমানে তামিলনাড়ুর রাজনীতিতে ব্যস্ত সময় পার করছেন বিজয়। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তিনি প্রচারণায় সক্রিয় থাকায় ২০ এপ্রিল নির্ধারিত শুনানি স্থগিতের আবেদন করা হয়। আদালত সেই আবেদন মঞ্জুর করে মামলার পরবর্তী শুনানির দিন ঠিক করেছে আগামী ১৫ জুন।

 

এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow