ডিমের ন্যায্যমূল্য নিশ্চিতে বাজার মনিটরিংয়ের আশ্বাস প্রাণিসম্পদ কর্মকর্তাদের
উৎপাদিত ডিমের ন্যায্যমূল্য না পেয়ে ঢাকা-আরিচা মহাসড়কে ডিম ভেঙে প্রতিবাদ জানানোর পর অবশেষে ন্যায্যমূল্য নিশ্চিতে বাজার মনিটরিংয়ের আশ্বাস দিয়েছেন প্রাণিসম্পদ কর্মকর্তারা। বুধবার (১ জুলাই) দুপুরে প্রাণিসম্পদ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন ধামরাইয়ের পোল্ট্রি খামারিরা। এ সময় সোমভাগ ইউনিয়নের জয়পুরা এলাকায় খামারিদের উৎপাদিত ডিমের দাম যৌক্তিক পর্যায়ে রাখার লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় খামারিদের মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় খামারিদের স্লোগান ছিল- ‘আমিষই শক্তি, আমিষই মুক্তি’। ঢাকা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বাসনা আখতারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রাণিসম্পদ অধিদপ্তরের (প্রশাসন) পরিচালক ডা. মো. বয়জার রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধিদপ্তরটির সম্প্রসারণ পরিচালক ডা. বেগম সামছুর নাহার আহম্মদ এবং ঢাকা বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডা. মো. মনিরুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ধামরাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রেজাউল করিম। সভায় পোল্ট্রি শিল্পের সংকট মোকাবিলা এবং ডিমের বাজারদর স্থিতিশীল রাখতে খামারি ও কর্মকর
উৎপাদিত ডিমের ন্যায্যমূল্য না পেয়ে ঢাকা-আরিচা মহাসড়কে ডিম ভেঙে প্রতিবাদ জানানোর পর অবশেষে ন্যায্যমূল্য নিশ্চিতে বাজার মনিটরিংয়ের আশ্বাস দিয়েছেন প্রাণিসম্পদ কর্মকর্তারা।
বুধবার (১ জুলাই) দুপুরে প্রাণিসম্পদ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন ধামরাইয়ের পোল্ট্রি খামারিরা।
এ সময় সোমভাগ ইউনিয়নের জয়পুরা এলাকায় খামারিদের উৎপাদিত ডিমের দাম যৌক্তিক পর্যায়ে রাখার লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় খামারিদের মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় খামারিদের স্লোগান ছিল- ‘আমিষই শক্তি, আমিষই মুক্তি’।
ঢাকা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বাসনা আখতারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রাণিসম্পদ অধিদপ্তরের (প্রশাসন) পরিচালক ডা. মো. বয়জার রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধিদপ্তরটির সম্প্রসারণ পরিচালক ডা. বেগম সামছুর নাহার আহম্মদ এবং ঢাকা বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডা. মো. মনিরুল ইসলাম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ধামরাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রেজাউল করিম।
সভায় পোল্ট্রি শিল্পের সংকট মোকাবিলা এবং ডিমের বাজারদর স্থিতিশীল রাখতে খামারি ও কর্মকর্তাদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়। কর্মকর্তারা খামারিদের লোকসান কাটিয়ে উঠতে ও ধৈর্য ধরার আহ্বান জানিয়ে ডিমের ন্যায্যমূল্য নিশ্চিত করতে বাজার মনিটরিং এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানোর আশ্বাস দেন।
What's Your Reaction?