ডিসি সারওয়ারকে পুনর্বহালের দাবি গণঅধিকার পরিষদের নেতার

প্রত্যাহার করা সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে পুনর্বহালের দাবি জানিয়েছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য এবং দলটির গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।  রোববার (২১ জুন) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করে এ দাবি জানান তিনি।  ফেসবুক পোস্টে আবু হানিফ লেখেন, ‘সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে। গত তিন দিন আগে তিনি মাজারে আর্থিক ব্যবস্থাপনা নিয়ে কথা বলেন। এর আগে সিলেটের পাথর খেকোদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পেশাদারিত্ব বজার রেখে কাজ করায় আওয়ামী লীগের সময়ও তাকে শাস্তি পেতে হয়েছিল। একজন সৎ দেশ প্রেমিক কর্মকর্তা বার বার পরাজিত হয়েছে অসাধু চক্রের কাছে।’ তিনি আরও লেখেন, ‘প্রশাসনে বদলি স্বাভাবিক বিষয় হলেও সারওয়ার আলমের ক্ষেত্রে স্বাভাবিক বলার অবকাশ নাই। তিন দিন আগে মাজারের অবব্যবস্থাপনা নিয়ে কথা বলাতেই তাকে সরিয়ে দেওয়া হয়েছে, এটা সহজেই অনুমেয়। সরকারের উচিত তাকে পুনর্বহাল করা। তা না হলে জনগণের মনে প্রশ্নে জাগবে এই সরকারও কি সিন্ডিকেটের কাছে জিম্মি।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow