ডুয়েটে ভর্তির আবেদন শুরু আজ

গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং ও ব্যাচেলর অব আর্কিটেকচার প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু হচ্ছে আজ মঙ্গলবার (১২ মে)। সকাল ৮টা থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়ে চলবে আগামী ২২ জুন বিকেল ৩টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, আগ্রহী শিক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫০০ টাকা। বিকাশ, রকেট কিংবা অগ্রণী ব্যাংকের মোবাইল ও ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে এই ফি জমা দেওয়া যাবে। ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে মাধ্যমিক, দাখিল বা সমমান পরীক্ষায় ন্যূনতম ৫০ শতাংশ নম্বর অথবা জিপিএ ৫.০০ স্কেলে কমপক্ষে জিপিএ ৩.০০ থাকতে হবে। এছাড়া বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং, অ্যাগ্রিকালচার বা আর্কিটেকচার পরীক্ষায় গড়ে অন্তত ৬০ শতাংশ নম্বর অথবা সিজিপিএ ৪.০০ স্কেলে ন্যূনতম সিজিপিএ ৩.০০ থাকতে হবে। শুধুমাত্র ২০২৪ ও পরবর্তী বছরে ডিপ্লোমা পাস করা শিক্ষার্থীরাই ভর্তি পরীক্ষায় অংশ

ডুয়েটে ভর্তির আবেদন শুরু আজ
গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং ও ব্যাচেলর অব আর্কিটেকচার প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু হচ্ছে আজ মঙ্গলবার (১২ মে)। সকাল ৮টা থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়ে চলবে আগামী ২২ জুন বিকেল ৩টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, আগ্রহী শিক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫০০ টাকা। বিকাশ, রকেট কিংবা অগ্রণী ব্যাংকের মোবাইল ও ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে এই ফি জমা দেওয়া যাবে। ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে মাধ্যমিক, দাখিল বা সমমান পরীক্ষায় ন্যূনতম ৫০ শতাংশ নম্বর অথবা জিপিএ ৫.০০ স্কেলে কমপক্ষে জিপিএ ৩.০০ থাকতে হবে। এছাড়া বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং, অ্যাগ্রিকালচার বা আর্কিটেকচার পরীক্ষায় গড়ে অন্তত ৬০ শতাংশ নম্বর অথবা সিজিপিএ ৪.০০ স্কেলে ন্যূনতম সিজিপিএ ৩.০০ থাকতে হবে। শুধুমাত্র ২০২৪ ও পরবর্তী বছরে ডিপ্লোমা পাস করা শিক্ষার্থীরাই ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন। তবে সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের ক্ষেত্রে এই শর্ত শিথিলযোগ্য বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, মেকানিক্যাল, আইপিই ও এমএমই বিভাগের আবেদনকারীদের একটি আবেদনের মধ্যেই বিভাগ পছন্দের ক্রম উল্লেখ করতে হবে। তবে একাধিক বিভাগে পরীক্ষা দিতে চাইলে আলাদা আবেদন করতে হবে। চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করার নির্দেশ দেওয়া হয়েছে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও প্রসপেক্টাস বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক https://admission.duetbd.org/ ওয়েবসাইটে পাওয়া যাবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow