ডেঙ্গু প্রতিরোধে প্রতি শনিবার চলবে পরিচ্ছন্ন কার্যক্রম

ডেঙ্গু প্রতিরোধে প্রতি শনিবার পটুয়াখালীতে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোর ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। শনিবার (১৪ মার্চ) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালি ও পরিচ্ছন্নতা কর্যক্রম শেষে তিনি এ কথা জানান। এর আগে সকাল ১০টায় পটুয়াখালী লঞ্চঘাট থেকে জেলা প্রশাসনের উদ্যোগে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে মদিনা মসজিদ সংলগ্ন এলাকায় গিয়ে শেষ হয়। পরে ওই এলাকার একটি পরিত্যক্ত পুকুরে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়। এসময় পুকুর ও আশপাশের এলাকায় জমে থাকা আবর্জনা অপসারণ এবং ডেঙ্গু প্রতিরোধে মশার বংশবিস্তার রোধে সচেতনতামূলক বার্তা দেওয়া হয়। এসময় পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো অত্যন্ত জরুরি। সামনে বর্ষা মৌসুমকে সামনে রেখে প্রতি শনিবার এ ধরনের পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি সবাইকে নিজ নিজ উদ্যোগে বাড়ির আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান তিনি। এসময় পটুয়াখালীর পুলিশ সুপার আবু ইউসুফসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃরা উপস্থ

ডেঙ্গু প্রতিরোধে প্রতি শনিবার চলবে পরিচ্ছন্ন কার্যক্রম

ডেঙ্গু প্রতিরোধে প্রতি শনিবার পটুয়াখালীতে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোর ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।

শনিবার (১৪ মার্চ) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালি ও পরিচ্ছন্নতা কর্যক্রম শেষে তিনি এ কথা জানান।

এর আগে সকাল ১০টায় পটুয়াখালী লঞ্চঘাট থেকে জেলা প্রশাসনের উদ্যোগে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে মদিনা মসজিদ সংলগ্ন এলাকায় গিয়ে শেষ হয়। পরে ওই এলাকার একটি পরিত্যক্ত পুকুরে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়।

এসময় পুকুর ও আশপাশের এলাকায় জমে থাকা আবর্জনা অপসারণ এবং ডেঙ্গু প্রতিরোধে মশার বংশবিস্তার রোধে সচেতনতামূলক বার্তা দেওয়া হয়।

এসময় পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো অত্যন্ত জরুরি। সামনে বর্ষা মৌসুমকে সামনে রেখে প্রতি শনিবার এ ধরনের পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি সবাইকে নিজ নিজ উদ্যোগে বাড়ির আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান তিনি।

এসময় পটুয়াখালীর পুলিশ সুপার আবু ইউসুফসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃরা উপস্থিত ছিলেন।

মাহমুদ হাসান রায়হান/এএইচ/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow