ডেবিট-ক্রেডিট কার্ডে দেওয়া যাবে বিদেশে উচ্চশিক্ষার টিউশন ফি
বিদেশে উচ্চশিক্ষার টিউশন ফি ও অন্যান্য শিক্ষা-সংক্রান্ত ব্যয় পরিশোধে আন্তর্জাতিক কার্ড ব্যবহারের সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে এখন থেকে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো শিক্ষার্থী বা তাদের শিক্ষা ব্যয় বহনকারী ব্যক্তির নামে ডেবিট, প্রিপেইড কিংবা ক্রেডিট কার্ড ইস্যু করতে পারবে। সোমবার (১০ আগস্ট) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিদেশি বিশ্ববিদ্যালয় এবং ভর্তি-সংক্রান্ত বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে শিক্ষা ব্যয় পরিশোধের চাহিদা বাড়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরও পড়ুন বাংলাদেশি ডেবিট-ক্রেডিট কার্ডে কোন দেশে বেশি লেনদেন নতুন নির্দেশনার আওতায় শিক্ষার্থীর নিজের নামে অথবা তার পড়াশোনার খরচ বহনকারী ব্যক্তির নামে আন্তর্জাতিক কার্ড ইস্যু করা যাবে। এসব কার্ড ব্যবহার করে বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠানের টিউশন ফি এবং অনুমোদিত অন্যান্য শিক্ষা-সংক্রান্ত ব্যয় পরিশোধ করা যাবে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, শিক্ষার উদ্দেশ্যে করা এসব বৈদেশিক লেনদেন আলাদাভাবে বিবেচনা করা হবে। অর্থাৎ আন্তর্জাতিক কার্ডে শিক্ষা ব্যয় পরিশোধের অ
বিদেশে উচ্চশিক্ষার টিউশন ফি ও অন্যান্য শিক্ষা-সংক্রান্ত ব্যয় পরিশোধে আন্তর্জাতিক কার্ড ব্যবহারের সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে এখন থেকে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো শিক্ষার্থী বা তাদের শিক্ষা ব্যয় বহনকারী ব্যক্তির নামে ডেবিট, প্রিপেইড কিংবা ক্রেডিট কার্ড ইস্যু করতে পারবে।
সোমবার (১০ আগস্ট) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিদেশি বিশ্ববিদ্যালয় এবং ভর্তি-সংক্রান্ত বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে শিক্ষা ব্যয় পরিশোধের চাহিদা বাড়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন নির্দেশনার আওতায় শিক্ষার্থীর নিজের নামে অথবা তার পড়াশোনার খরচ বহনকারী ব্যক্তির নামে আন্তর্জাতিক কার্ড ইস্যু করা যাবে। এসব কার্ড ব্যবহার করে বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠানের টিউশন ফি এবং অনুমোদিত অন্যান্য শিক্ষা-সংক্রান্ত ব্যয় পরিশোধ করা যাবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, শিক্ষার উদ্দেশ্যে করা এসব বৈদেশিক লেনদেন আলাদাভাবে বিবেচনা করা হবে। অর্থাৎ আন্তর্জাতিক কার্ডে শিক্ষা ব্যয় পরিশোধের অর্থ বিদ্যমান ভ্রমণ কোটা কিংবা অন্যান্য বৈদেশিক মুদ্রা ব্যবহারের সুবিধার সঙ্গে সমন্বয় করা হবে না।
তবে কার্ড ইস্যু ও ব্যবহারের ক্ষেত্রে প্রচলিত বৈদেশিক মুদ্রা-সংক্রান্ত বিধিবিধান এবং প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা যথাযথভাবে অনুসরণ করতে হবে। এডি ব্যাংকগুলোকে নিশ্চিত করতে হবে, নির্ধারিত সময়সীমার মধ্যে কার্ডের মাধ্যমে কেবল অনুমোদিত শিক্ষা-সংক্রান্ত ব্যয়ই পরিশোধ করা হচ্ছে।
এছাড়া প্রতিটি লেনদেনের প্রয়োজনীয় তথ্য ও রেকর্ড সংরক্ষণ করতে হবে। নির্ধারিত পারপাস কোড ব্যবহার করে এসব লেনদেনের তথ্য নিয়ম অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের কাছে প্রতিবেদন করার নির্দেশও দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের এ সিদ্ধান্তের ফলে বিদেশে উচ্চশিক্ষার জন্য টিউশন ফি ও সংশ্লিষ্ট ব্যয় পরিশোধে শিক্ষার্থী ও তাদের পরিবারের জন্য আন্তর্জাতিক কার্ড ব্যবহারের একটি অতিরিক্ত সুযোগ তৈরি হলো।
ইএআর/ইএ
What's Your Reaction?

