ডেমরায় গাড়ির চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাতপরিচয় যুবক নিহত
রাজধানীর ডেমরার স্টাফ কোয়ার্টার এলাকায় গাড়ির চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাতপরিচয় এক যুবক (৩৫) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) শীতল কুমার জানান, খবর পেয়ে আজ সকাল ৭টার দিকে ডেমরা স্টাফ কোয়ার্টার পুলিশ বক্সের বিপরীত পাশের রাস্তায় ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই ব্যক্তিকে একাধিক গাড়ি চাপা দেয়। এতে তার শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে। তবুও মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধানে নিহতের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। পরিচয় শনাক্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইমসিনকে খবর দেওয়া হয়েছে। কাজী আল আমিন/এমএমকে
রাজধানীর ডেমরার স্টাফ কোয়ার্টার এলাকায় গাড়ির চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাতপরিচয় এক যুবক (৩৫) নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১১ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) শীতল কুমার জানান, খবর পেয়ে আজ সকাল ৭টার দিকে ডেমরা স্টাফ কোয়ার্টার পুলিশ বক্সের বিপরীত পাশের রাস্তায় ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই ব্যক্তিকে একাধিক গাড়ি চাপা দেয়। এতে তার শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে। তবুও মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধানে নিহতের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। পরিচয় শনাক্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইমসিনকে খবর দেওয়া হয়েছে।
কাজী আল আমিন/এমএমকে
What's Your Reaction?