ডেমরায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর ডেমরা থানা বাঁশেরপুল এলাকার একটি বাসা থেকে মারিয়া আকতার শ্রাবণী (২৬) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ডেমরা থানার উপ-পরিদর্শক (এস আই) সুজন চন্দ্র রায় জানান, আমরা খবর পেয়ে রাতে ডেমরার আমিনবাগ বাশেরপুল ২ নম্বর গলির একটি বাসা থেকে মারিয়া নামের এক নারীর মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, আমরা পরিবারের সঙ্গে কথা বলে জানতে পারি স্বামীর সঙ্গে রাগ করে বাবার বাসায় চলে যান মারিয়া। বেশ কিছুদিন থাকার পরে তার নিজ রুমে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না গলায় পেঁচিয়ে ফাঁস দেয়। পরে খবর পেয়ে আমরা গিয়ে তার মরদেহ উদ্ধার করে ঢামেকের মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। মারিয়ার খালা জাহানারা জানান, মারিয়া স্বামী ইমন কোনো কাজ করতো না, এ নিয়ে স্বামীর সঙ্গে কথা কাটাকাটি একপর্যায়ে বাবার বাড়ি চলে আসে। পরে এ নিয়ে স্বামীর ওপর অভিমান করে রুম

ডেমরায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর ডেমরা থানা বাঁশেরপুল এলাকার একটি বাসা থেকে মারিয়া আকতার শ্রাবণী (২৬) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ডেমরা থানার উপ-পরিদর্শক (এস আই) সুজন চন্দ্র রায় জানান, আমরা খবর পেয়ে রাতে ডেমরার আমিনবাগ বাশেরপুল ২ নম্বর গলির একটি বাসা থেকে মারিয়া নামের এক নারীর মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, আমরা পরিবারের সঙ্গে কথা বলে জানতে পারি স্বামীর সঙ্গে রাগ করে বাবার বাসায় চলে যান মারিয়া। বেশ কিছুদিন থাকার পরে তার নিজ রুমে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না গলায় পেঁচিয়ে ফাঁস দেয়। পরে খবর পেয়ে আমরা গিয়ে তার মরদেহ উদ্ধার করে ঢামেকের মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

মারিয়ার খালা জাহানারা জানান, মারিয়া স্বামী ইমন কোনো কাজ করতো না, এ নিয়ে স্বামীর সঙ্গে কথা কাটাকাটি একপর্যায়ে বাবার বাড়ি চলে আসে। পরে এ নিয়ে স্বামীর ওপর অভিমান করে রুমের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়। পরে আমরা দেখতে পেয়ে পুলিশকে খবর দিই।

তিনি আরো জানান, মারিয়ার ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানা সৈয়দ পোলা মিয়া বাড়ি মৃত সুবেদ মিয়ার মেয়ে। বর্তমানে ডেমরার আমিনবাগ বাঁশেরপুল দুই নম্বর গলি ৪৩৬/১০ নং বাসার দ্বিতীয় তলায় থাকতো। নিহত বাবা-মায়ের একই সন্তান ছিলেন ও তার দুই বছরের একটি ছেলে সন্তান রয়েছে।

কাজী আল-আমিন/এমএএইচ/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow