ডেমরায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ঢাকার ডেমরার সুলতানা কামাল ব্রিজ এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় সাদ্দাম হোসেন (৩৩) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ মে) সকাল সোয়া ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পর তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সাদ্দামকে হাসপাতালে নিয়ে আসা ওবায়দুল হক নামের এক ব্যক্তি বলেন, ডেমরার সুলতানা কামাল ব্রিজের পশ্চিম ঢালে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সাদ্দাম গুরুতর আহত হন। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি জানান, সাদ্দামের বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মাসার এলাকায়। তার বাবার নাম আব্দুল লতিফ। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। কাজী আল আমিন/এমআইএইচএস

ডেমরায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ঢাকার ডেমরার সুলতানা কামাল ব্রিজ এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় সাদ্দাম হোসেন (৩৩) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৭ মে) সকাল সোয়া ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পর তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাদ্দামকে হাসপাতালে নিয়ে আসা ওবায়দুল হক নামের এক ব্যক্তি বলেন, ডেমরার সুলতানা কামাল ব্রিজের পশ্চিম ঢালে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সাদ্দাম গুরুতর আহত হন। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি জানান, সাদ্দামের বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মাসার এলাকায়। তার বাবার নাম আব্দুল লতিফ। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

কাজী আল আমিন/এমআইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow