ড্রামে করে তেল না দেওয়ায় পাম্পে হামলা, মালিকসহ আহত ৩

ফরিদপুরের ভাঙ্গায় ড্রামে করে তেল দিতে রাজি না হওয়ায় একটি ফিলিং স্টেশনে হামলা ও মারধরের ঘটনা ঘটেছে। এতে পাম্প মালিক সালমান মুন্সিসহ অন্তত ৩ জন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৩১ মার্চ) রাত দশটার দিকে উপজেলার সুয়াদী ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। এদিকে এই ঘটনার প্রতিবাদে এবং নিরাপত্তার দাবিতে বুধবার (১ এপ্রিল) সকাল থেকে সংশ্লিষ্ট মালিকের দুটি ফিলিং স্টেশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সুয়াদী ও পুখুরিয়া ফিলিং স্টেশনের মালিক বাইজিদ মুন্সি জানান, বর্তমান জ্বালানি সংকটের সময়েও তারা নিয়মিতভাবে বাস, মোটরসাইকেল ও সেচ পাম্পে তেল সরবরাহ করে আসছিলেন। কিন্তু স্থানীয় কিছু অসাধু কালোবাজারি ড্রামে করে বিপুল পরিমাণ তেল নেওয়ার জন্য চাপ সৃষ্টি করে। তিনি বলেন, নিয়ম অনুযায়ী ড্রামে তেল দিতে অস্বীকৃতি জানালে রাত ১০টার দিকে স্থানীয় আব্দুর রহিম, তামিম, রাজু, আব্দুল্লাহ ও আক্রামসহ ৮-১০ জনের একটি সশস্ত্র দল পাম্পে চড়াও হয়। তারা আমার ছোট ভাই সালমান মুন্সি ও কর্মচারীদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। আহতদের উদ্ধার করে দ্রুত ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে ফরিদপু

ড্রামে করে তেল না দেওয়ায় পাম্পে হামলা, মালিকসহ আহত ৩

ফরিদপুরের ভাঙ্গায় ড্রামে করে তেল দিতে রাজি না হওয়ায় একটি ফিলিং স্টেশনে হামলা ও মারধরের ঘটনা ঘটেছে। এতে পাম্প মালিক সালমান মুন্সিসহ অন্তত ৩ জন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (৩১ মার্চ) রাত দশটার দিকে উপজেলার সুয়াদী ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

এদিকে এই ঘটনার প্রতিবাদে এবং নিরাপত্তার দাবিতে বুধবার (১ এপ্রিল) সকাল থেকে সংশ্লিষ্ট মালিকের দুটি ফিলিং স্টেশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

সুয়াদী ও পুখুরিয়া ফিলিং স্টেশনের মালিক বাইজিদ মুন্সি জানান, বর্তমান জ্বালানি সংকটের সময়েও তারা নিয়মিতভাবে বাস, মোটরসাইকেল ও সেচ পাম্পে তেল সরবরাহ করে আসছিলেন। কিন্তু স্থানীয় কিছু অসাধু কালোবাজারি ড্রামে করে বিপুল পরিমাণ তেল নেওয়ার জন্য চাপ সৃষ্টি করে।

তিনি বলেন, নিয়ম অনুযায়ী ড্রামে তেল দিতে অস্বীকৃতি জানালে রাত ১০টার দিকে স্থানীয় আব্দুর রহিম, তামিম, রাজু, আব্দুল্লাহ ও আক্রামসহ ৮-১০ জনের একটি সশস্ত্র দল পাম্পে চড়াও হয়। তারা আমার ছোট ভাই সালমান মুন্সি ও কর্মচারীদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। আহতদের উদ্ধার করে দ্রুত ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে ফরিদপুর জেলা পাম্প মালিক সমিতির সিদ্ধান্ত মোতাবেক আমাদের দুটি ফিলিং স্টেশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে।

এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ঘটনার সংবাদ পেয়ে সুয়াদী ফিলিং স্টেশনে পরিদর্শন করা হয়। এই ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এন কে বি নয়ন/কেএইচকে/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow