ড্রেন বন্ধ করে জলাবদ্ধতা, ভুক্তভোগীদের পাশে সালাউদ্দিন

শিল্পাঞ্চল আশুলিয়ার বাইপাইল নতুনপাড়া এলাকার এক নম্বর সড়কে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতায় ভোগান্তির শিকার হয়ে পড়েছেন কয়েক শতাধিক পরিবার। বছরের বেশিরভাগ সময় পানিবন্দি অবস্থায় স্থানীয় বাসিন্দাদের দিন কাটাতে হয়। ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশা এবং চাঁদাবাজির অভিযোগে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। স্থানীয়দের অভিযোগ, আলমগীর নামে এক ব্যক্তি নিজেকে বিএনপি কর্মী পরিচয় দিয়ে নিয়মিত চাঁদা আদায় করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ড্রেন বন্ধ করে দিয়ে ইচ্ছাকৃত জলাবদ্ধতা সৃষ্টি করা হয়। এতে করে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। এদিকে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ইকবাল হোসেন নামে এক ব্যক্তিকে মারধর করে আটকে রাখার অভিযোগও উঠেছে ওই ব্যক্তির বিরুদ্ধে। পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা গিয়ে তাকে উদ্ধার করেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এমন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। এ সময় তার সঙ্গে স্থানীয় নেতাকর্মী ও প্রশাসনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের বক্তব্য শোনেন এমপি। তাৎক্ষণিকভাবে জলাবদ্ধতা নির

ড্রেন বন্ধ করে জলাবদ্ধতা, ভুক্তভোগীদের পাশে সালাউদ্দিন

শিল্পাঞ্চল আশুলিয়ার বাইপাইল নতুনপাড়া এলাকার এক নম্বর সড়কে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতায় ভোগান্তির শিকার হয়ে পড়েছেন কয়েক শতাধিক পরিবার। বছরের বেশিরভাগ সময় পানিবন্দি অবস্থায় স্থানীয় বাসিন্দাদের দিন কাটাতে হয়।

ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশা এবং চাঁদাবাজির অভিযোগে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

স্থানীয়দের অভিযোগ, আলমগীর নামে এক ব্যক্তি নিজেকে বিএনপি কর্মী পরিচয় দিয়ে নিয়মিত চাঁদা আদায় করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ড্রেন বন্ধ করে দিয়ে ইচ্ছাকৃত জলাবদ্ধতা সৃষ্টি করা হয়। এতে করে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

এদিকে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ইকবাল হোসেন নামে এক ব্যক্তিকে মারধর করে আটকে রাখার অভিযোগও উঠেছে ওই ব্যক্তির বিরুদ্ধে। পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা গিয়ে তাকে উদ্ধার করেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এমন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। এ সময় তার সঙ্গে স্থানীয় নেতাকর্মী ও প্রশাসনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের বক্তব্য শোনেন এমপি। তাৎক্ষণিকভাবে জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। পাশাপাশি পুরো সড়কটি সংস্কার এবং স্থায়ী ড্রেনেজ ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধানের আশ্বাস দেন তিনি।

এ সময় তিনি ঘোষণা দেন, ড্রেনেজ ব্যবস্থার পূর্ণাঙ্গ সংস্কার না হওয়া পর্যন্ত পরিষ্কার-পরিচ্ছন্নতা বাবদ যে ব্যয় হবে, তা তিনি ব্যক্তিগত তহবিল থেকে বহন করবেন।

এমপির এমন উদ্যোগে স্বস্তি ফিরে এসেছে স্থানীয়দের মাঝে।

ভুক্তভোগী রেনু বেগম বলেন, আলমগীরকে টাকা না দিলে সে ড্রেন বন্ধ করে দেয়। প্রতিবাদ করায় আমার স্বামীকে মেরে আটকে রেখেছিল। পরে স্থানীয়দের নিয়ে উদ্ধার করি। আমরা গরিব মানুষ, প্রতি মাসে টাকা পাবো কোথায়? এখন ঘরের ভেতর হাঁটু পানি। প্রতিদিন পঁচা পানির মধ্য দিয়ে চলাচল করতে হয়। শরীরজুড়ে চুলকানি। এমপি এসে আমাদের কষ্টের কথা শুনে সমাধান করেছেন,আল্লাহর কাছে শুকরিয়া।

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক নারী বলেন, আমরা দীর্ঘদিন ধরে খুব কষ্টে আছি। সামান্য বৃষ্টি হলেই ঘরে পানি ঢুকে পড়ে। আজ এমপি এসে সমস্যার সমাধানের উদ্যোগ নিয়েছেন, আমরা খুব খুশি।

ঘটনার বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আলমগীর এসব অভিযোগ অস্বীকার করেন।

স্থানীয় সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেন, শুধু আশুলিয়ার জলাবদ্ধতা নয়, সারাদেশের উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করছেন। খুব অল্প সময়ের মধ্যেই এ এলাকার জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

তিনি আরও বলেন, দলের নাম ব্যবহার করে কেউ যদি চাঁদাবাজি বা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকে, তাহলে তাদের কোনো ছাড় দেওয়া হবে না। দেশের আইনশৃঙ্খলা রক্ষা এবং গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সরকার কঠোর অবস্থানে রয়েছে।

স্থানীয়দের প্রত্যাশা, দীর্ঘদিনের এই জলাবদ্ধতা সমস্যা দ্রুত স্থায়ীভাবে সমাধান হবে এবং তারা স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow