ঢাকাসহ ৫ বিভাগে কালবৈশাখীর সতর্কবার্তা আবহাওয়া অফিসের

ঢাকাসহ পাঁচ বিভাগে কালবৈশাখীর সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে আবহাওয়ার পূর্বাভাসে এই সতর্কবার্তা জানানো হয়েছে।  আবহাওয়াবিদ মো. ওমর ফারুকের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ বৃহস্পতিবার (০৯ এপ্রিল) সকাল ৮টা থেকে পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে বিচ্ছিন্নভাবে পশ্চিম বা উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০–৮০ কিমি বা তার বেশি গতিতে ঝড়ো হাওয়া ও কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এ সময় কালবৈশাখী ঝড়ের সাথে বজ্রপাত ও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টি হতে পারে।

ঢাকাসহ ৫ বিভাগে কালবৈশাখীর সতর্কবার্তা আবহাওয়া অফিসের

ঢাকাসহ পাঁচ বিভাগে কালবৈশাখীর সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে আবহাওয়ার পূর্বাভাসে এই সতর্কবার্তা জানানো হয়েছে। 

আবহাওয়াবিদ মো. ওমর ফারুকের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ বৃহস্পতিবার (০৯ এপ্রিল) সকাল ৮টা থেকে পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে বিচ্ছিন্নভাবে পশ্চিম বা উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০–৮০ কিমি বা তার বেশি গতিতে ঝড়ো হাওয়া ও কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে।

এ সময় কালবৈশাখী ঝড়ের সাথে বজ্রপাত ও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টি হতে পারে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow