ঢাকায় ইউরোপ ডে ২০২৬ সংবর্ধনায় যোগ দিলেন আইইবিএ সভাপতি আল মামুন
বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের প্রধান রাষ্ট্রদূত মাইকেল মিলারের আমন্ত্রণে ইন্টারন্যাশনাল ইথনোস্পোর্ট বাংলাদেশ অ্যাসোসিয়েশন (আইইবিএ)-এর সভাপতি মো. আল মামুন ‘ইউরোপ ডে ২০২৬’ উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়ন আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানটি রাজধানীর ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট হোটেলে সৌহার্দ্যপূর্ণ ও মর্যাদাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অংশীদারিত্ব, পারস্পরিক সম্মান এবং আন্তর্জাতিক সহযোগিতার মূল্যবোধ বিশেষভাবে প্রতিফলিত হয়। এতে ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, ডেনমার্ক এবং কানাডাসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনৈতিক ব্যক্তি ও বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। অনুষ্ঠানটি বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সহযোগিতা এবং পারস্পরিক অঙ্গীকারকে আরও সুদৃঢ়ভাবে তুলে ধরে। পাশাপাশি এটি বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে মতবিনিময় ও সৌহার্দ্যপূর্ণ যোগাযোগের সুযোগ সৃষ্টি করে
বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের প্রধান রাষ্ট্রদূত মাইকেল মিলারের আমন্ত্রণে ইন্টারন্যাশনাল ইথনোস্পোর্ট বাংলাদেশ অ্যাসোসিয়েশন (আইইবিএ)-এর সভাপতি মো. আল মামুন ‘ইউরোপ ডে ২০২৬’ উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন।
বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়ন আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানটি রাজধানীর ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট হোটেলে সৌহার্দ্যপূর্ণ ও মর্যাদাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অংশীদারিত্ব, পারস্পরিক সম্মান এবং আন্তর্জাতিক সহযোগিতার মূল্যবোধ বিশেষভাবে প্রতিফলিত হয়।
এতে ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, ডেনমার্ক এবং কানাডাসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনৈতিক ব্যক্তি ও বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
অনুষ্ঠানটি বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সহযোগিতা এবং পারস্পরিক অঙ্গীকারকে আরও সুদৃঢ়ভাবে তুলে ধরে। পাশাপাশি এটি বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে মতবিনিময় ও সৌহার্দ্যপূর্ণ যোগাযোগের সুযোগ সৃষ্টি করে এবং দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
What's Your Reaction?