ঢাকায় পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০১, সবচেয়ে বেশি মিরপুরে
রাজধানীতে ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪০১ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৫০টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানা গেছে। শুক্রবার (১৭ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান। নিয়াজ মেহেদী বলেন, রাজধানীর বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৪০১ জনকে গ্রেফতার করেছে ডিএমপির থানা পুলিশ। একই সময়ে ৫০টি মামলা হয়েছে। আরও পড়ুন যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ৩৪ গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ৪৪ জন, লালবাগ বিভাগ কর্তৃক ২৬ জন, ওয়ারী বিভাগ কর্তৃক ৪২ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ৪১ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ৩১ জন, মিরপুর বিভাগ কর্তৃক ১১৯ জন, গুলশান বিভাগ কর্তৃক ৪৭ জন, উত্তরা বিভাগে ৩৮ জন ও গোয়েন্দা বিভাগ কর্তৃক ১৩ জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ২৫ হাজার ১০৯ পিস ইয়াবা, ২০ কেজি ৯৫০ গ্রাম গাঁজা, একটি ব্যাটারিচালিত অটোরিকশা, ১৫ টি বাঁশের তৈরি মশাল, ৮৩টি মোবাইল, একটি আওয়ামী লীগের স্লোগান সম্বলিত ব্যানার, পাঁচটি প্লে কার্ড, একটি মাইক
রাজধানীতে ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪০১ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৫০টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানা গেছে।
শুক্রবার (১৭ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
নিয়াজ মেহেদী বলেন, রাজধানীর বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৪০১ জনকে গ্রেফতার করেছে ডিএমপির থানা পুলিশ। একই সময়ে ৫০টি মামলা হয়েছে।
গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ৪৪ জন, লালবাগ বিভাগ কর্তৃক ২৬ জন, ওয়ারী বিভাগ কর্তৃক ৪২ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ৪১ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ৩১ জন, মিরপুর বিভাগ কর্তৃক ১১৯ জন, গুলশান বিভাগ কর্তৃক ৪৭ জন, উত্তরা বিভাগে ৩৮ জন ও গোয়েন্দা বিভাগ কর্তৃক ১৩ জনকে গ্রেফতার করা হয়।
এ সময় তাদের হেফাজত থেকে ২৫ হাজার ১০৯ পিস ইয়াবা, ২০ কেজি ৯৫০ গ্রাম গাঁজা, একটি ব্যাটারিচালিত অটোরিকশা, ১৫ টি বাঁশের তৈরি মশাল, ৮৩টি মোবাইল, একটি আওয়ামী লীগের স্লোগান সম্বলিত ব্যানার, পাঁচটি প্লে কার্ড, একটি মাইক্রোবাস, ৬৬০০ টি সিমকার্ড, ১ টি ল্যাপটপ, ১ টি মাইক্রোবাস ও ১ জন ভিকটিমকে উদ্ধার করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
কেআর/এএমএ
What's Your Reaction?
