ঢাকায় শাকিব খানের নায়িকা জ্যোতির্ময়ী কুণ্ডু
নিজের প্রথম সিনেমা দেখতে বাংলাদেশে ছুটি এলেন কলকাতার নায়িকা জ্যোতির্ময়ী কুণ্ডু। ‘প্রিন্স’ সিনেমার মাধ্যমে প্রথমবার চিত্রতারকা শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন টালিউডের এই নায়িকা। তিনি গতকাল (২৬ মার্চ) ঢাকায় এসছেন বলে জানা গেছে। বাংলাদেশে নেমেই ছুটে আসেন রাজধানীর বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভাগ করেছেন কাজের অভিজ্ঞতা। এরপর মিরপুর সনি সিনেপ্লেক্সে যান হল ভিজিটে। এদিন মেরুন শাড়িতে নজর কেড়েছেন ওপারের এই অভিনেত্রী। এ সময় তিনি বলেন, প্রথমবার দর্শকদের সঙ্গে প্রিন্স উপভোগ করলাম। সিনেমা দেখার পাশাপাশি ঢাকার বিভিন্ন জায়গায় ঘুরব এবং কাচ্চি বিরিয়ানি খাবো। এখনকার কাচ্চি বিরিয়ানির অনেক রিভিউ শুনেছি। এর স্বাদ মিস করতে চাই না। আরও পড়ুন:ছুটে চলেছে ‘বনলতা এক্সপ্রেস’, ১ কোটি টাকার টিকিট বিক্রি আসিফকে নিয়ে চমকপ্রদ তথ্য দিলেন মিল্টন খন্দকার ২০২৪ সালে ‘বধূঁয়া’ ধারাবাহিকে অভিনয় করে সবার নজর কেড়েছিলেন পশ্চিমবঙ্গের এই অভিনেত্রী। এই ধারাবাহিক দিয়েই শুরু হয়েছিল তার অভিনয় যাত্রা। এরপর দেবের বিপরীতে ‘প্রজাপতি ২’ সিনেমা করেছেন ২০২৫ সালে। আর এ বছর ঈদুল ফিতরে জ্যোতির্ময়ী নাম লেখালেন
নিজের প্রথম সিনেমা দেখতে বাংলাদেশে ছুটি এলেন কলকাতার নায়িকা জ্যোতির্ময়ী কুণ্ডু। ‘প্রিন্স’ সিনেমার মাধ্যমে প্রথমবার চিত্রতারকা শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন টালিউডের এই নায়িকা। তিনি গতকাল (২৬ মার্চ) ঢাকায় এসছেন বলে জানা গেছে।
বাংলাদেশে নেমেই ছুটে আসেন রাজধানীর বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভাগ করেছেন কাজের অভিজ্ঞতা। এরপর মিরপুর সনি সিনেপ্লেক্সে যান হল ভিজিটে। এদিন মেরুন শাড়িতে নজর কেড়েছেন ওপারের এই অভিনেত্রী।
এ সময় তিনি বলেন, প্রথমবার দর্শকদের সঙ্গে প্রিন্স উপভোগ করলাম। সিনেমা দেখার পাশাপাশি ঢাকার বিভিন্ন জায়গায় ঘুরব এবং কাচ্চি বিরিয়ানি খাবো। এখনকার কাচ্চি বিরিয়ানির অনেক রিভিউ শুনেছি। এর স্বাদ মিস করতে চাই না।
আরও পড়ুন:
ছুটে চলেছে ‘বনলতা এক্সপ্রেস’, ১ কোটি টাকার টিকিট বিক্রি
আসিফকে নিয়ে চমকপ্রদ তথ্য দিলেন মিল্টন খন্দকার
২০২৪ সালে ‘বধূঁয়া’ ধারাবাহিকে অভিনয় করে সবার নজর কেড়েছিলেন পশ্চিমবঙ্গের এই অভিনেত্রী। এই ধারাবাহিক দিয়েই শুরু হয়েছিল তার অভিনয় যাত্রা। এরপর দেবের বিপরীতে ‘প্রজাপতি ২’ সিনেমা করেছেন ২০২৫ সালে। আর এ বছর ঈদুল ফিতরে জ্যোতির্ময়ী নাম লেখালেন বাংলাদেশের সিনেমায়।
শুধু অভিনয় নয়, সৌন্দর্য আর ফ্যাশন সেন্সেও জ্যোতির্ময়ী অনন্য। সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবি দেখলেই তা বোঝা যায়।
এমএমএফ
What's Your Reaction?