ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১২

রাজধানীর বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৫১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সময়ে ৪৮টি মামলা দায়ের করা হয়। শুক্রবার (১৪ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান। আরও পড়ুন ডিমের ডজন ১৫০ টাকা, সবজিও এখনো চড়া নিয়াজ মেহেদী বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে ডিএমপির রমনা বিভাগ ৩৯ জন, লালবাগ বিভাগ ৪০ জন, ওয়ারী বিভাগ ৭০ জন, মতিঝিল বিভাগ ৭১ জন, তেজগাঁও বিভাগ ৪৭ জন, মিরপুর বিভাগ ১১৬ জন, গুলশান বিভাগ ৫৬ জন, উত্তরা বিভাগ ৫৬ জন ও গোয়েন্দা বিভাগ ১৭ জনকে গ্রেফতার করেছে। আরও পড়ুন ভল্ট থেকে টাকা ‘উধাও’ / দুদক আইনের মামলা থানায় রেকর্ড নিয়ে ধোঁয়াশা! এছাড়াও অভিযানে এক কেজি ২০৪ গ্রাম গাঁজা, ১৬ হাজার ৩৩৩ পিস ইয়াবা, ৫০ বোতল সিরাপ, ৪ গ্রাম হেরোইন, ৫টি মোটরসাইকেল ও ১৫ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান নিয়াজ মেহেদী। কেআর/কেএসআর

ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১২

রাজধানীর বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৫১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সময়ে ৪৮টি মামলা দায়ের করা হয়।

শুক্রবার (১৪ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

নিয়াজ মেহেদী বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের মধ্যে ডিএমপির রমনা বিভাগ ৩৯ জন, লালবাগ বিভাগ ৪০ জন, ওয়ারী বিভাগ ৭০ জন, মতিঝিল বিভাগ ৭১ জন, তেজগাঁও বিভাগ ৪৭ জন, মিরপুর বিভাগ ১১৬ জন, গুলশান বিভাগ ৫৬ জন, উত্তরা বিভাগ ৫৬ জন ও গোয়েন্দা বিভাগ ১৭ জনকে গ্রেফতার করেছে।

এছাড়াও অভিযানে এক কেজি ২০৪ গ্রাম গাঁজা, ১৬ হাজার ৩৩৩ পিস ইয়াবা, ৫০ বোতল সিরাপ, ৪ গ্রাম হেরোইন, ৫টি মোটরসাইকেল ও ১৫ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান নিয়াজ মেহেদী।

কেআর/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow