ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

সাভারে মহাসড়ক থেকে অটোরিকশা জব্দ এবং রশিদ ছাড়া অর্থ আদায়ের প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চালকরা। এতে সড়কের উভয় পাশে কয়েক কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। শনিবার (৯ মে) দুপুর সাড়ে ১২টার দিকে সাভারের পাকিজা মোড় এলাকায় মহাসড়কের মাঝখানে আড়াআড়িভাবে অটোরিকশা রেখে যান চলাচল বন্ধ করে দেন বিক্ষুব্ধ চালকরা। এ সময় তারা হাইওয়ে পুলিশের বিরুদ্ধে রশিদ ছাড়া অর্থ আদায় ও হয়রানির অভিযোগ তোলেন। চালকদের অভিযোগ, মহাসড়কে উঠলেই হাইওয়ে পুলিশ তাদের অটোরিকশা জব্দ করে প্রতিটি থেকে প্রায় ২ হাজার ৬০০ টাকা আদায় করে। কিন্তু এর বিপরীতে কোনো বৈধ রশিদ বা কাগজপত্র দেওয়া হয় না। কখনো কখনো কম টাকায় ছেড়ে দেওয়ার অভিযোগও করেন তারা। অটোরিকশাচালক রহিম উদ্দিন বলেন, প্রতিবার ধরলেই ২৬০০ টাকা নেয়, কিন্তু কোনো রশিদ দেয় না। এই টাকা জোগাড় করতে আমাদের কয়েকদিন কষ্ট করতে হয়। এক মাসে দুই-তিনবার ধরলে ৫-৭ হাজার টাকা চলে যায়। এভাবে চললে আমাদের পক্ষে টিকে থাকা সম্ভব না। সরকার নির্দিষ্ট রুট নির্ধারণ করে দিলে বা বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করলে তারা উপকৃত হবেন। অবরোধের কারণে ঢাক

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

সাভারে মহাসড়ক থেকে অটোরিকশা জব্দ এবং রশিদ ছাড়া অর্থ আদায়ের প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চালকরা। এতে সড়কের উভয় পাশে কয়েক কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

শনিবার (৯ মে) দুপুর সাড়ে ১২টার দিকে সাভারের পাকিজা মোড় এলাকায় মহাসড়কের মাঝখানে আড়াআড়িভাবে অটোরিকশা রেখে যান চলাচল বন্ধ করে দেন বিক্ষুব্ধ চালকরা। এ সময় তারা হাইওয়ে পুলিশের বিরুদ্ধে রশিদ ছাড়া অর্থ আদায় ও হয়রানির অভিযোগ তোলেন।

চালকদের অভিযোগ, মহাসড়কে উঠলেই হাইওয়ে পুলিশ তাদের অটোরিকশা জব্দ করে প্রতিটি থেকে প্রায় ২ হাজার ৬০০ টাকা আদায় করে। কিন্তু এর বিপরীতে কোনো বৈধ রশিদ বা কাগজপত্র দেওয়া হয় না। কখনো কখনো কম টাকায় ছেড়ে দেওয়ার অভিযোগও করেন তারা।

অটোরিকশাচালক রহিম উদ্দিন বলেন, প্রতিবার ধরলেই ২৬০০ টাকা নেয়, কিন্তু কোনো রশিদ দেয় না। এই টাকা জোগাড় করতে আমাদের কয়েকদিন কষ্ট করতে হয়। এক মাসে দুই-তিনবার ধরলে ৫-৭ হাজার টাকা চলে যায়। এভাবে চললে আমাদের পক্ষে টিকে থাকা সম্ভব না। সরকার নির্দিষ্ট রুট নির্ধারণ করে দিলে বা বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করলে তারা উপকৃত হবেন।

অবরোধের কারণে ঢাকা-আরিচা মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। গণপরিবহনসহ সব ধরনের যানবাহন আটকা পড়ে এবং কয়েক হাজার যাত্রী দুর্ভোগে পড়েন।

খবর পেয়ে সাভার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে প্রশাসনের পক্ষ থেকে সমস্যার সমাধানের আশ্বাস দেওয়া হলে দুপুর ২টার দিকে অবরোধ তুলে নেন চালকরা এবং সাভার মডেল থানায় গিয়ে আলোচনা করেন। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহজাহান বলেন, মহাসড়কে ইঞ্জিনচালিত থ্রি-হুইলার (সিএনজি, ইজিবাইক, অটোরিকশা) চলাচল আইনত নিষিদ্ধ। ২০১৮ সালের সড়ক আইনে এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা রয়েছে। 

তিনি বলেন, অটোরিকশার বেশিরভাগেরই নম্বর প্লেট বা বৈধ কাগজপত্র না থাকায় সরাসরি মামলা দেওয়া সম্ভব হয় না। তাই জব্দ করে রশিদের মাধ্যমে জরিমানা আদায় করা হয়, যা সরকারি কোষাগারে জমা হয়।

তিনি আরও দাবি করেন, রশিদ ছাড়া অর্থ আদায় বা কম টাকায় ছেড়ে দেওয়ার অভিযোগ সঠিক নয়। নিয়ম অনুযায়ীই আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে চালকদের অভিযোগ ও বাস্তব পরিস্থিতি নিয়ে জনমনে প্রশ্ন থেকে গেছে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow