ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে চলমান অনুসন্ধানের প্রেক্ষিতে আদালত তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করেছেন। রোববার (১ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের শুনানি শেষে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। আদালত সূত্রে জানা যায়, দুদকের সহকারী পরিচালক আশিকুর রহমান মোহাম্মদ এজাজের দেশত্যাগ ঠেকাতে আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগে তার বিরুদ্ধে অনুসন্ধান চলছে। দুদকের আবেদনে আরও বলা হয়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন একাধিক গুরুত্বপূর্ণ খাতে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে মিরপুর–গাবতলী পশুর হাট ইজারা, ই-রিকশা প্রকল্প, বোরাক টাওয়ার ও হোটেল শেরাটনের অংশীদারিত্ব, বনানী কাঁচাবাজারে দোকান বরাদ্দ, খিলগাঁও তালতলা সুপার মার্কেটের পার্কিং স্থানে দোকান নির্মাণ ও বরাদ্দ, সিটি করপোরেশনের ভ্যান সার্ভিস পরিচালনা এবং ফুটপাতের দোকান বরাদ্দসহ আরও নানা কার্যক্রম। আবেদনে উল্লেখ করা হয়, এসব অভিযোগের বিষয়ে বক্তব্য গ্রহণের জন্য

ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে চলমান অনুসন্ধানের প্রেক্ষিতে আদালত তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করেছেন।

রোববার (১ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের শুনানি শেষে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, দুদকের সহকারী পরিচালক আশিকুর রহমান মোহাম্মদ এজাজের দেশত্যাগ ঠেকাতে আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগে তার বিরুদ্ধে অনুসন্ধান চলছে।

দুদকের আবেদনে আরও বলা হয়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন একাধিক গুরুত্বপূর্ণ খাতে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে মিরপুর–গাবতলী পশুর হাট ইজারা, ই-রিকশা প্রকল্প, বোরাক টাওয়ার ও হোটেল শেরাটনের অংশীদারিত্ব, বনানী কাঁচাবাজারে দোকান বরাদ্দ, খিলগাঁও তালতলা সুপার মার্কেটের পার্কিং স্থানে দোকান নির্মাণ ও বরাদ্দ, সিটি করপোরেশনের ভ্যান সার্ভিস পরিচালনা এবং ফুটপাতের দোকান বরাদ্দসহ আরও নানা কার্যক্রম।

আবেদনে উল্লেখ করা হয়, এসব অভিযোগের বিষয়ে বক্তব্য গ্রহণের জন্য দুদক মোহাম্মদ এজাজকে নোটিস দিয়ে তলব করলেও তিনি নির্ধারিত সময়ে হাজির হননি।

দুদকের মতে, বিশ্বস্ত সূত্রে জানা গেছে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি দেশ ছেড়ে বিদেশে চলে যেতে পারেন। এতে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই সুষ্ঠু তদন্তের স্বার্থে তার বিদেশ গমন নিষিদ্ধ করা জরুরি।

আদালত দুদকের যুক্তি বিবেচনায় নিয়ে মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির আদেশ দেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow