ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য তিতাসের দুঃসংবাদ

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকা এবং তিতাস গ্যাসের অধিভুক্ত অন্যান্য অঞ্চলের গ্রাহকদের সতর্ক করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। রক্ষণাবেক্ষণ কাজের কারণে এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় সংশ্লিষ্ট এলাকায় গ্যাসের চাপ খুবই কম থাকবে। রোববার (১৫ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি এলএনজি টার্মিনাল রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ রয়েছে। এর ফলে এলএনজি থেকে গ্যাসের সরবরাহ উল্লেখযোগ্য হারে কমেছে। তাই আগামী সোমবার রাত ১২টা পর্যন্ত তিতাস গ্যাসের অধিভুক্ত এলাকায় সব ধরনের গ্রাহকের প্রান্তে মারাত্মক স্বল্পচাপ বিরাজ করবে। সাময়িক এ ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখপ্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য তিতাসের দুঃসংবাদ

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকা এবং তিতাস গ্যাসের অধিভুক্ত অন্যান্য অঞ্চলের গ্রাহকদের সতর্ক করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। রক্ষণাবেক্ষণ কাজের কারণে এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় সংশ্লিষ্ট এলাকায় গ্যাসের চাপ খুবই কম থাকবে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি এলএনজি টার্মিনাল রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ রয়েছে। এর ফলে এলএনজি থেকে গ্যাসের সরবরাহ উল্লেখযোগ্য হারে কমেছে। তাই আগামী সোমবার রাত ১২টা পর্যন্ত তিতাস গ্যাসের অধিভুক্ত এলাকায় সব ধরনের গ্রাহকের প্রান্তে মারাত্মক স্বল্পচাপ বিরাজ করবে।

সাময়িক এ ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখপ্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow