ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

কেন্দ্র ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা কলেজ শাখা।   শুক্রবার (১৯ জুন) কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন— সংগঠনটির কলেজ শাখার সভাপতি মোস্তাকিম আহমেদ, সেক্রেটারি সাইমুন ইসলাম সানীসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। এ সময় সভাপতি মোস্তাকিম আহমেদ বলেন, বৃক্ষ শুধু পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে না, এটি মানবজীবনের জন্য অপরিহার্য অক্সিজেনের উৎস। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে নিয়মিত বৃক্ষরোপণের বিকল্প নেই।  তিনি আরও বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা করতে শিবির প্রতি বছর মাসব্যাপী এই কর্মসূচি পালন করে থাকে। তারই অংশ হিসেবে ঢাকা কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করা হয়েছে। এসময় শিক্ষার্থীদেরও পরিবেশ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।  সেক্রেটারি সাইমুন ইসলাম সানী বলেন, জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রমের অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করা হয়েছে। সমাজ ও মানুষের কল্যাণে সচেতনতা সৃষ্টি এবং ইতিবাচক পরিবর্তনে এ

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ
কেন্দ্র ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা কলেজ শাখা।   শুক্রবার (১৯ জুন) কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন— সংগঠনটির কলেজ শাখার সভাপতি মোস্তাকিম আহমেদ, সেক্রেটারি সাইমুন ইসলাম সানীসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। এ সময় সভাপতি মোস্তাকিম আহমেদ বলেন, বৃক্ষ শুধু পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে না, এটি মানবজীবনের জন্য অপরিহার্য অক্সিজেনের উৎস। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে নিয়মিত বৃক্ষরোপণের বিকল্প নেই।  তিনি আরও বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা করতে শিবির প্রতি বছর মাসব্যাপী এই কর্মসূচি পালন করে থাকে। তারই অংশ হিসেবে ঢাকা কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করা হয়েছে। এসময় শিক্ষার্থীদেরও পরিবেশ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।  সেক্রেটারি সাইমুন ইসলাম সানী বলেন, জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রমের অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করা হয়েছে। সমাজ ও মানুষের কল্যাণে সচেতনতা সৃষ্টি এবং ইতিবাচক পরিবর্তনে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। বৃক্ষরোপণের পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করা হয়েছেও বলে জানান আয়োজকরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow