ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অচল, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি
ঋণখেলাপি হওয়ায় চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আসলাম চৌধুরীর শপথ নিতে পারবেন না বলে রায় দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এই রায়কে প্রত্যাখ্যান করে আসলাম চৌধুরী সমর্থিত নেতাকর্মীরা মহাসড়ক অবরোধ করে। এতে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) বিকেল ৩টার দিকে উপজেলার বারৈয়ার ঢালা ইউনিয়ন এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উভয়দিকে মহাসড়কের পাশে থাকা বড় বড় গাছ কেটে ফেলে রাখে নেতাকর্মীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন উপজেলার বিভিন্ন সমর্থক ও উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব মো. মোরসালিন। বার আউলিয়া হাইওয়ে থানার ওসি আদির মাহমুদ বলেন, বিএনপি নেতাকর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের বিভিন্ন অংশে মহাসড়কের পাশে থাকা বিভিন্ন গাছ কেটে ও আগুন জ্বালিয়ে বিক্ষোভ করা হয়েছে।
ঋণখেলাপি হওয়ায় চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আসলাম চৌধুরীর শপথ নিতে পারবেন না বলে রায় দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এই রায়কে প্রত্যাখ্যান করে আসলাম চৌধুরী সমর্থিত নেতাকর্মীরা মহাসড়ক অবরোধ করে। এতে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) বিকেল ৩টার দিকে উপজেলার বারৈয়ার ঢালা ইউনিয়ন এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উভয়দিকে মহাসড়কের পাশে থাকা বড় বড় গাছ কেটে ফেলে রাখে নেতাকর্মীরা।
দাবি আদায় না হওয়া পর্যন্ত কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন উপজেলার বিভিন্ন সমর্থক ও উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব মো. মোরসালিন।
বার আউলিয়া হাইওয়ে থানার ওসি আদির মাহমুদ বলেন, বিএনপি নেতাকর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের বিভিন্ন অংশে মহাসড়কের পাশে থাকা বিভিন্ন গাছ কেটে ও আগুন জ্বালিয়ে বিক্ষোভ করা হয়েছে।
What's Your Reaction?