ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যানে আগুন
চট্টগ্রামের মিরসরাইয়ে চলন্ত কাভার্ডভ্যানে গ্যাস লিকেজ হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে৷ রোববার (৮ ফেব্রুয়ারি) ভোর ৬টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌরসভার ইউটার্ন এলাকায় এ ঘটনা ঘটে৷ বারইয়ারহাট ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মসকিউটো কিলার (মশা মারার ব্যাট) বহনকৃত কাভার্ডভ্যানটি চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে মিরসরাইয়ের বারইয়ারহাট এলাকায় পৌঁছালে হঠাৎ গাড়ির কেবিনে আগুন ধরে যায়৷ আগুনের ধোঁয়া দেখে চালক ও চালকের সহকারী লাফ দেন৷ বারইয়ারহাট ফায়ারসার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা জয়নাল আবেদীন তিতাস বলেন, মশা মারার ব্যাটের শর্ট সার্কিট অথবা গ্যাস লিকেজ হয়ে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে আমাদের টিম গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত বলা যাচ্ছে না।
চট্টগ্রামের মিরসরাইয়ে চলন্ত কাভার্ডভ্যানে গ্যাস লিকেজ হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে৷ রোববার (৮ ফেব্রুয়ারি) ভোর ৬টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌরসভার ইউটার্ন এলাকায় এ ঘটনা ঘটে৷
বারইয়ারহাট ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মসকিউটো কিলার (মশা মারার ব্যাট) বহনকৃত কাভার্ডভ্যানটি চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে মিরসরাইয়ের বারইয়ারহাট এলাকায় পৌঁছালে হঠাৎ গাড়ির কেবিনে আগুন ধরে যায়৷ আগুনের ধোঁয়া দেখে চালক ও চালকের সহকারী লাফ দেন৷
বারইয়ারহাট ফায়ারসার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা জয়নাল আবেদীন তিতাস বলেন, মশা মারার ব্যাটের শর্ট সার্কিট অথবা গ্যাস লিকেজ হয়ে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে আমাদের টিম গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত বলা যাচ্ছে না।
What's Your Reaction?