ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ করে সংঘর্ষ, যানজটে দুর্ভোগ

কুমিল্লার চৌদ্দগ্রামে পূর্ববিরোধের জেরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ করে দুই গ্রামবাসীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মহাসড়কের ঢাকামুখী লেনে অন্তত ৫ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকরা। তবে এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। শনিবার (৪ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে মহাসড়কের চৌদ্দগ্রাম পাইলট স্কুলের সমনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। রোববার (৫ এপ্রিল) বেলা ১১টায় চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মোহাম্মদ কাউসার জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। দুই ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে মহাসড়কের আমজাদের বাজার থেকে আমানগণ্ডা পর্যন্ত অন্তত ৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়। পরে চৌদ্দগ্রাম থানা ও মিয়াবাজার হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে রাত সাড়ে ১২টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর চলাচল স্বাভাবিক হতে শুরু করে। পুলিশ ও স্থানীয়রা জানান, গত ১৫ মার্চ চৌদ্দগ্রাম আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পৌরসভার শ্রীপুর ও গোমার বাড়ি গ্রামের যুবকদের মধ্যে কথা কাটাকাটি ও পরে সংঘর্ষ হয়। এর জেরে গত বুধবার (১ এপ্রিল) রাতে দুই গ্রামের লোকজন পৌরসভার দোয়েল চত্বর এলাকায় পুনরায় সংঘর্ষে জড়ায়

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ করে সংঘর্ষ, যানজটে দুর্ভোগ

কুমিল্লার চৌদ্দগ্রামে পূর্ববিরোধের জেরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ করে দুই গ্রামবাসীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মহাসড়কের ঢাকামুখী লেনে অন্তত ৫ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকরা। তবে এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার (৪ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে মহাসড়কের চৌদ্দগ্রাম পাইলট স্কুলের সমনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

রোববার (৫ এপ্রিল) বেলা ১১টায় চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মোহাম্মদ কাউসার জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

দুই ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে মহাসড়কের আমজাদের বাজার থেকে আমানগণ্ডা পর্যন্ত অন্তত ৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়। পরে চৌদ্দগ্রাম থানা ও মিয়াবাজার হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে রাত সাড়ে ১২টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত ১৫ মার্চ চৌদ্দগ্রাম আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পৌরসভার শ্রীপুর ও গোমার বাড়ি গ্রামের যুবকদের মধ্যে কথা কাটাকাটি ও পরে সংঘর্ষ হয়। এর জেরে গত বুধবার (১ এপ্রিল) রাতে দুই গ্রামের লোকজন পৌরসভার দোয়েল চত্বর এলাকায় পুনরায় সংঘর্ষে জড়ায়। তখনও মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও যান চলাচল স্বাভাবিক হয়।

ওই ঘটনার জেরে শনিবার রাত সাড়ে ১০টার দিকে দুই গ্রামবাসী আবারও সংঘর্ষে জড়ায়। সংঘর্ষের সময় মহাসড়কে অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ ঘটে। টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষ দীর্ঘক্ষণ সংঘর্ষ চালায়। এসময় বেশ কিছু যানবাহন ভাঙচুরের ঘটনাও ঘটে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মোহাম্মদ কাউসার বলেন, সংঘর্ষের খবর পেয়ে থানা ও হাইওয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

জাহিদ পাটোয়ারী/এমএন/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow