ঢাকা দক্ষিণের ৬০ শতাংশ বাড়িতে মিলেছে ডেঙ্গুর লার্ভা : ডিএসসিসি প্রশাসক
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার প্রায় ৬০ শতাংশ বাড়িতে এডিস মশার লার্ভা পাওয়া গেছে বলে জানিয়েছেন প্রশাসক আবদুস সালাম। শুক্রবার (৫ জুন) রাজধানীর ওয়ারীতে আয়োজিত এক পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। আবদুস সালাম বলেন, বাড়ির উঠান, ছাদ, ফুলের টব কিংবা যে কোনো স্থানে যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। অন্যথায় ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। নাগরিকদের নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। জনসচেতনতা ছাড়া এ রোগ থেকে পরিত্রাণ পাওয়া কঠিন। তিনি আরও বলেন, নগরের পরিবেশ সুন্দর ও বাসযোগ্য রাখতে হলে জনগণকে সচেতনতার পাশাপাশি সক্রিয় ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, জনগণের সমর্থনে মেয়র নির্বাচিত হওয়ার সুযোগ পেলে নগরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ব্যাপক উন্নয়ন ও ইতিবাচক পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হবে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার প্রায় ৬০ শতাংশ বাড়িতে এডিস মশার লার্ভা পাওয়া গেছে বলে জানিয়েছেন প্রশাসক আবদুস সালাম।
শুক্রবার (৫ জুন) রাজধানীর ওয়ারীতে আয়োজিত এক পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
আবদুস সালাম বলেন, বাড়ির উঠান, ছাদ, ফুলের টব কিংবা যে কোনো স্থানে যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। অন্যথায় ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না।
নাগরিকদের নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। জনসচেতনতা ছাড়া এ রোগ থেকে পরিত্রাণ পাওয়া কঠিন।
তিনি আরও বলেন, নগরের পরিবেশ সুন্দর ও বাসযোগ্য রাখতে হলে জনগণকে সচেতনতার পাশাপাশি সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, জনগণের সমর্থনে মেয়র নির্বাচিত হওয়ার সুযোগ পেলে নগরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ব্যাপক উন্নয়ন ও ইতিবাচক পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হবে।
What's Your Reaction?