ঢাকা বারের নির্বাচনে এনসিপির ৩ আইনজীবী

আসন্ন ঢাকা বারের নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তিন আইনজীবী অংশগ্রহণ করবে।  বুধবার (১৫ এপ্রিল) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। ফেসবুক পোস্টে তিনি বলেন, বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও আধুনিক ঢাকা আইনজীবী সমিতি প্রতিষ্ঠায় এবং বিজ্ঞ আইনজীবীগণের অধিকার রক্ষায় কাজ করার লক্ষ্যে এনসিপির আইনজীবী সংগঠন ন্যাশনাল এলায়েন্স (এনএলএ) এর ৩ জন নেতা আইনজীবী ঐক্য পরিষদ তথা সবুজ প্যানেল থেকে মনোনীত হয়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন।  ১) সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে  মো. মেহেদী হাসান ভুঁইয়া, ব্যালট নম্বর-০৩ (আহ্বায়ক, এনএলএ, ঢাকা বার) ২) সদস্য পদে বেলাল হোসাইন, ব্যালট নম্বর-০২ (যুগ্ম আহ্বায়ক, এনএলএ, ঢাকা বার) ৩) সদস্য পদে মো. মহসীন রেজা, ব্যালট নম্বর-১০ (যুগ্ম সদস্য সচিব, এনএলএ, ঢাকা বার)। বিজ্ঞ আইনজীবীগণকে এ ৩জনসহ সম্পূর্ণ সবুজ প্যানেলকে দোয়া, সমর্থন, সহযোগিতা ও ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আন্তরিক অনুরোধ করছি।

ঢাকা বারের নির্বাচনে এনসিপির ৩ আইনজীবী

আসন্ন ঢাকা বারের নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তিন আইনজীবী অংশগ্রহণ করবে। 

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম।

ফেসবুক পোস্টে তিনি বলেন, বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও আধুনিক ঢাকা আইনজীবী সমিতি প্রতিষ্ঠায় এবং বিজ্ঞ আইনজীবীগণের অধিকার রক্ষায় কাজ করার লক্ষ্যে এনসিপির আইনজীবী সংগঠন ন্যাশনাল এলায়েন্স (এনএলএ) এর ৩ জন নেতা আইনজীবী ঐক্য পরিষদ তথা সবুজ প্যানেল থেকে মনোনীত হয়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন। 

১) সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে  মো. মেহেদী হাসান ভুঁইয়া, ব্যালট নম্বর-০৩ (আহ্বায়ক, এনএলএ, ঢাকা বার)

২) সদস্য পদে বেলাল হোসাইন, ব্যালট নম্বর-০২ (যুগ্ম আহ্বায়ক, এনএলএ, ঢাকা বার)

৩) সদস্য পদে মো. মহসীন রেজা, ব্যালট নম্বর-১০ (যুগ্ম সদস্য সচিব, এনএলএ, ঢাকা বার)।

বিজ্ঞ আইনজীবীগণকে এ ৩জনসহ সম্পূর্ণ সবুজ প্যানেলকে দোয়া, সমর্থন, সহযোগিতা ও ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আন্তরিক অনুরোধ করছি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow