ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে কাঁঠাল পাড়তে গিয়ে মালির মৃত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হলের বাগানে কাঁঠাল পাড়তে গিয়ে ছিয়াকুল (৩৮) নামে এক মালির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে তিনি মারা যান। তাকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী সুশীল জানান, সকালে হলের কাঁঠাল গাছ থেকে কাঁঠাল পাড়ছিলেন তারা। ছিয়াকুল একটি টেবিলের ওপর দাঁড়িয়ে বাঁশ দিয়ে কাঁঠাল পাড়ার সময় কাঁঠালটি তার মাথায় পড়ে। এতে পাকা ফ্লোরের ওপর উপুর হয়ে পড়ে গেলে মাথায় গুরুতর আঘাত পান তিনি। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ​নিহত ছিয়াকুল নড়াইল জেলার কালিয়া থানার দেবদুন গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের আবাসিক এলাকায় বসবাস করতেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি তদন্তের জন্য শাহবাগ থানায় জানানো হয়েছে। কাজী আল-আমিন/জেএইচ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে কাঁঠাল পাড়তে গিয়ে মালির মৃত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হলের বাগানে কাঁঠাল পাড়তে গিয়ে ছিয়াকুল (৩৮) নামে এক মালির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।

তাকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী সুশীল জানান, সকালে হলের কাঁঠাল গাছ থেকে কাঁঠাল পাড়ছিলেন তারা। ছিয়াকুল একটি টেবিলের ওপর দাঁড়িয়ে বাঁশ দিয়ে কাঁঠাল পাড়ার সময় কাঁঠালটি তার মাথায় পড়ে। এতে পাকা ফ্লোরের ওপর উপুর হয়ে পড়ে গেলে মাথায় গুরুতর আঘাত পান তিনি। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

​নিহত ছিয়াকুল নড়াইল জেলার কালিয়া থানার দেবদুন গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের আবাসিক এলাকায় বসবাস করতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি তদন্তের জন্য শাহবাগ থানায় জানানো হয়েছে।

কাজী আল-আমিন/জেএইচ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow