ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

ময়মনসিংহের গফরগাঁওয়ে রেললাইন ভেঙে যাওয়ায় ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল প্রায় দুই ঘণ্টা বন্ধ ছিল। সোমবার রাত ৮টার দিকে গফরগাঁওয়ের পাগলা থানার দাইরেরপুল এলাকায় রেলের পাত ভাঙা দেখতে পাওয়ার পর এ রুটে ট্রেন বন্ধ রাখা হয়। ভাঙা পাত মেরামতের পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। ময়মনসিংহ রেলওয়ে থানায় ওসি আকতার হোসেন বলেন, কাওরাইদ ও মশাখালী স্টেশনের মাঝামাঝি শহীদনগরের দাইরেরপুলে স্থানীয়রা রেললাইনে ছয় ইঞ্চির মতো পাত ভাঙা দেখতে পান। তারা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন করেন। সেখান থেকে স্থানীয় স্টেশন মাস্টার বিষয়টি জানতে পারলে রেলওয়ের কর্মচারীরা ঘটনাস্থলে পৌঁছে মেরামতের কাজ শুরু করেন। মেরামত শেষে রাত ১০টার দিকে ট্রেন চলাচল শুরু হয়। এ কারণে ঢাকাগামী অগ্নীবীণা এক্সপ্রেস ট্রেন গফরগাঁও স্টেশনে এবং মহুয়া কমিউটার মশাখালী স্টেশনে আটকে আছে বলে জানান তিনি। গফরগাঁও রেলওয়ে স্টেশন মাস্টার হানিফ আলী জানান, পুলিশ ও এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছান এবং সোয়া এক ঘণ্টায় মেরামত করে পুনরায় রেল যোগাযোগ স্থাপন করেন। পুরাতন রেল থাকায় এটি ভেঙে পড়েছে বলে তাদের ধারণা।

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

ময়মনসিংহের গফরগাঁওয়ে রেললাইন ভেঙে যাওয়ায় ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল প্রায় দুই ঘণ্টা বন্ধ ছিল।

সোমবার রাত ৮টার দিকে গফরগাঁওয়ের পাগলা থানার দাইরেরপুল এলাকায় রেলের পাত ভাঙা দেখতে পাওয়ার পর এ রুটে ট্রেন বন্ধ রাখা হয়। ভাঙা পাত মেরামতের পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

ময়মনসিংহ রেলওয়ে থানায় ওসি আকতার হোসেন বলেন, কাওরাইদ ও মশাখালী স্টেশনের মাঝামাঝি শহীদনগরের দাইরেরপুলে স্থানীয়রা রেললাইনে ছয় ইঞ্চির মতো পাত ভাঙা দেখতে পান। তারা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন করেন। সেখান থেকে স্থানীয় স্টেশন মাস্টার বিষয়টি জানতে পারলে রেলওয়ের কর্মচারীরা ঘটনাস্থলে পৌঁছে মেরামতের কাজ শুরু করেন। মেরামত শেষে রাত ১০টার দিকে ট্রেন চলাচল শুরু হয়।

এ কারণে ঢাকাগামী অগ্নীবীণা এক্সপ্রেস ট্রেন গফরগাঁও স্টেশনে এবং মহুয়া কমিউটার মশাখালী স্টেশনে আটকে আছে বলে জানান তিনি।

গফরগাঁও রেলওয়ে স্টেশন মাস্টার হানিফ আলী জানান, পুলিশ ও এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছান এবং সোয়া এক ঘণ্টায় মেরামত করে পুনরায় রেল যোগাযোগ স্থাপন করেন। পুরাতন রেল থাকায় এটি ভেঙে পড়েছে বলে তাদের ধারণা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow