ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঝরল ২ প্রাণ
মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কেওটখালী এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ঢাকার মুগদা এলাকার আরিফ ও ফরিদপুরের মামুন। শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। ঘটনাস্থলেই মোটরসাইকেলটির দুই আরোহী মারা যান। মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, ঢাকা-মাওয়া হাইওয়ে এক্সপ্রেসওয়ের কেওটখালী এলাকায় ঢাকামুখী লেনে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হন। পরে শ্রীনগর ফায়ার স্টেশনের সদস্যরা নিহতদের মরদেহ উদ্ধার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তর করেন। তিনি বলেন, দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে প্রাথমিকভাবে অতিরিক্ত গতিকে দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করছে পুলিশ। দুর্ঘটনার প
মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কেওটখালী এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ঢাকার মুগদা এলাকার আরিফ ও ফরিদপুরের মামুন।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। ঘটনাস্থলেই মোটরসাইকেলটির দুই আরোহী মারা যান।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, ঢাকা-মাওয়া হাইওয়ে এক্সপ্রেসওয়ের কেওটখালী এলাকায় ঢাকামুখী লেনে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হন। পরে শ্রীনগর ফায়ার স্টেশনের সদস্যরা নিহতদের মরদেহ উদ্ধার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তর করেন।
তিনি বলেন, দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে প্রাথমিকভাবে অতিরিক্ত গতিকে দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করছে পুলিশ।
দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য এক্সপ্রেসওয়ের ওই অংশে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
What's Your Reaction?