ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের পাশে পড়েছিল বৃদ্ধার মরদেহ

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের পাশে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধার (৭৫) মরদেহ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার মো. আইয়ুব মিয়া পুলিশকে খবর দিলে তারা গিয়ে এক বৃদ্ধাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। পরিদর্শক ফারুক বলেন, ‘ওই নারীর নাম-পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। স্থানীয় লোকদের মুখে জানতে পারি তিনি ভবঘুরে প্রকৃতির ছিলেন। আমরা সিআইডিকে খবর দিয়েছি। প্রযুক্তির সহায়তা তার নাম-পরিচয় শনাক্ত করা হবে। মরদেহ ঢামেকের জরুরি বিভাগের মর্গে রাখা আছে।’ কেএজেডআইএ/একিউএফ/জেআইএম

ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের পাশে পড়েছিল বৃদ্ধার মরদেহ

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের পাশে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধার (৭৫) মরদেহ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার মো. আইয়ুব মিয়া পুলিশকে খবর দিলে তারা গিয়ে এক বৃদ্ধাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।

পরিদর্শক ফারুক বলেন, ‘ওই নারীর নাম-পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। স্থানীয় লোকদের মুখে জানতে পারি তিনি ভবঘুরে প্রকৃতির ছিলেন। আমরা সিআইডিকে খবর দিয়েছি। প্রযুক্তির সহায়তা তার নাম-পরিচয় শনাক্ত করা হবে। মরদেহ ঢামেকের জরুরি বিভাগের মর্গে রাখা আছে।’

কেএজেডআইএ/একিউএফ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow