ঢাকা-ময়মনসিংহ রুটে রেল চলাচল ৭ ঘণ্টা পর স্বাভাবিক

ময়মনসিংহের গফরগাঁও রেলস্টেশনে প্রবেশের আগে জামালপুর কমিউটার ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ ছিল। প্রায় ৭ ঘণ্টার উদ্ধার ও মেরামতকাজ শেষে বিকেল সাড়ে ৪টার দিকে রেল চলাচল স্বাভাবিক হয়। শনিবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন জানান, জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনটি গফরগাঁও স্টেশনে প্রবেশের আগেই লাইনচ্যুত হয়। সাত ঘণ্টার চেষ্টায় উদ্ধার ও মেরামতকাজ শেষ হলে ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হয়। দুর্ঘটনার পর উদ্ধারকারী (রিলিফ) ট্রেন ঘটনাস্থলে পৌঁছে লাইনচ্যুত বগিগুলো উদ্ধার করে এবং ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত করা হয়। ট্রেন চলাচল বন্ধ থাকায় বিভিন্ন স্টেশনে একাধিক ট্রেন আটকা পড়ে এবং হাজারো যাত্রী দুর্ভোগে পড়েন। রেলওয়ের ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) এবিএম কামরুজ্জামান বলেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং রেলওয়ের প্রকৌশল বিভাগ বিষয়টি তদন্ত করছে।

ঢাকা-ময়মনসিংহ রুটে রেল চলাচল ৭ ঘণ্টা পর স্বাভাবিক

ময়মনসিংহের গফরগাঁও রেলস্টেশনে প্রবেশের আগে জামালপুর কমিউটার ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ ছিল। প্রায় ৭ ঘণ্টার উদ্ধার ও মেরামতকাজ শেষে বিকেল সাড়ে ৪টার দিকে রেল চলাচল স্বাভাবিক হয়।

শনিবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন জানান, জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনটি গফরগাঁও স্টেশনে প্রবেশের আগেই লাইনচ্যুত হয়। সাত ঘণ্টার চেষ্টায় উদ্ধার ও মেরামতকাজ শেষ হলে ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হয়।

দুর্ঘটনার পর উদ্ধারকারী (রিলিফ) ট্রেন ঘটনাস্থলে পৌঁছে লাইনচ্যুত বগিগুলো উদ্ধার করে এবং ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত করা হয়। ট্রেন চলাচল বন্ধ থাকায় বিভিন্ন স্টেশনে একাধিক ট্রেন আটকা পড়ে এবং হাজারো যাত্রী দুর্ভোগে পড়েন।

রেলওয়ের ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) এবিএম কামরুজ্জামান বলেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং রেলওয়ের প্রকৌশল বিভাগ বিষয়টি তদন্ত করছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow