ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

প্রচণ্ড ঝড় ও ভারী বৃষ্টির কারণে রেললাইনে গাছ উপড়ে পড়ায় ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এতে বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকে আছে। বুধবার (১৫ এপ্রিল) রাত সোয়া ১০টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা তারাকান্দিগামী যমুনা এক্সপ্রেস ট্রেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় আসতেই এ ঘটনা ঘটে। ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা যমুনা এক্সপ্রেস ট্রেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় এসে রেললাইনে গাছ পড়ে থাকতে দেখে ট্রেন দাঁড় করান চালক। গাছটি এখনো রেললাইনের ওপরেই আছে। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে রেললাইন ক্লিয়ার করলেই এই লাইনে ট্রেন চলাচল শুরু হবে।  রেললাইনে গাাছ আটকে পড়ায় ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে আটকে আছে, দেওয়ানগঞ্জগামী ব্রহ্মপুত্র আউলিয়া নগরে আটকে আছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow