ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তির আবেদন শুরু ১০ জুন, ফি ৮০০ টাকা
রাজধানীর সাতটি সরকারি কলেজের সমন্বয়ে গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৫-২২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন আগামী ১০ জুন শুরু হতে পারে। অনলাইনে এ প্রক্রিয়া ২০ জুন পর্যন্ত চলতে পারে। আর ৫ জুলাই থেকে প্রবেশপত্র ডাউনলোড শুরু হবে। এরপর ভর্তি পরীক্ষা নেওয়া হবে। রোববার (২৪ মে) বিকেলে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ভর্তির আবেদন, প্রবেশপত্র ডাউনলোডসহ পরীক্ষা গ্রহণের একটি রোডম্যাপ নির্ধারণ করা হয়েছে৷ শিগগির এ সময়সূচি প্রকাশ করা হবে। প্রথমবারের মতো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা আয়োজন করতে যাচ্ছে। এ বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি ৭ কলেজের মধ্যে রয়েছে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজ। ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে কলা, বিজ্ঞান, সমাজবিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা- এ তিন ইউনিটের বিভিন্ন বিভাগে ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন নেওয়া হবে। ভর্তিচ্ছুরা ঢাকা
রাজধানীর সাতটি সরকারি কলেজের সমন্বয়ে গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৫-২২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন আগামী ১০ জুন শুরু হতে পারে। অনলাইনে এ প্রক্রিয়া ২০ জুন পর্যন্ত চলতে পারে। আর ৫ জুলাই থেকে প্রবেশপত্র ডাউনলোড শুরু হবে। এরপর ভর্তি পরীক্ষা নেওয়া হবে।
রোববার (২৪ মে) বিকেলে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ভর্তির আবেদন, প্রবেশপত্র ডাউনলোডসহ পরীক্ষা গ্রহণের একটি রোডম্যাপ নির্ধারণ করা হয়েছে৷ শিগগির এ সময়সূচি প্রকাশ করা হবে।
প্রথমবারের মতো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা আয়োজন করতে যাচ্ছে। এ বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি ৭ কলেজের মধ্যে রয়েছে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজ।
২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে কলা, বিজ্ঞান, সমাজবিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা- এ তিন ইউনিটের বিভিন্ন বিভাগে ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন নেওয়া হবে।
ভর্তিচ্ছুরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। তাদের আবেদন ফি বাবদ ৮০০ টাকা জমা দিতে হবে।
ভর্তিচ্ছুরা আবেদনের যোগ্যতাসহ ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ইউনিটভিত্তিক ভর্তি নির্দেশিকায় পাওয়া যাবে।
জানতে চাইলে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম জাগো নিউজকে বলেন, ভর্তি আবেদন ও অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত হয়েছে৷ শিগগির বিজ্ঞপ্তির মাধ্যমে আবেদন নেওয়া হবে। ভর্তি পরীক্ষার তারিখ ও সময়সূচিও প্রকাশ করা হবে।
এএএইচ/এমআইএইচএস
What's Your Reaction?