ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা আগামীকাল, আসনপ্রতি লড়বেন ৫ জন
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে শনিবার (১১ জুলাই)। প্রথম দিন অনুষ্ঠিত হবে কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা। বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত রাজধানীর সরকারি সাতটি কলেজের কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। শনিবার (১১ জুলাই), দুপুর ৩টা থেকে ৪টা পর্যন্ত ১ ঘণ্টাব্যাপী চলবে এই পরিক্ষা। এই ইউনিটের পরিক্ষার মাধ্যমেই শুরু হচ্ছে বিশ্ববিদ্যালয়টির এবারের ভর্তি পরীক্ষা। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এবারের ভর্তি পরীক্ষায় মোট আসন ১১ হাজার ২৯০টি। এর মধ্যে কলা ও সমাজবিজ্ঞান ইউনিটে আসন রয়েছে ৪৪৯৮টি। এই আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ২৩ হাজার ৩৬৫টি। এতে আসনপ্রতি লড়বেন ৫ জন শিক্ষার্থী। ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। ১০০টি প্রশ্নের মধ্যে বাংলা থেকে ২৫, ইংরেজি থেকে ২৫ এবং সাধারণ জ্ঞান থেকে ৫০টি প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের মান ১ নাম্বার। পরীক্ষায় পাস নম্বর ন্যূনতম ৪০। প্রতিটি ভুল উত্তরের জন্য কাটা যাবে ০.২৫ নম্বর । বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, ভর্তি পরীক্ষা শেষে দ্রুত ফল প্রকাশ করা হবে। পরবর্তী ভর্তি কার্যক্রম সম্পন্ন
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে শনিবার (১১ জুলাই)। প্রথম দিন অনুষ্ঠিত হবে কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা। বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত রাজধানীর সরকারি সাতটি কলেজের কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
শনিবার (১১ জুলাই), দুপুর ৩টা থেকে ৪টা পর্যন্ত ১ ঘণ্টাব্যাপী চলবে এই পরিক্ষা। এই ইউনিটের পরিক্ষার মাধ্যমেই শুরু হচ্ছে বিশ্ববিদ্যালয়টির এবারের ভর্তি পরীক্ষা।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এবারের ভর্তি পরীক্ষায় মোট আসন ১১ হাজার ২৯০টি। এর মধ্যে কলা ও সমাজবিজ্ঞান ইউনিটে আসন রয়েছে ৪৪৯৮টি। এই আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ২৩ হাজার ৩৬৫টি। এতে আসনপ্রতি লড়বেন ৫ জন শিক্ষার্থী।
ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। ১০০টি প্রশ্নের মধ্যে বাংলা থেকে ২৫, ইংরেজি থেকে ২৫ এবং সাধারণ জ্ঞান থেকে ৫০টি প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের মান ১ নাম্বার। পরীক্ষায় পাস নম্বর ন্যূনতম ৪০। প্রতিটি ভুল উত্তরের জন্য কাটা যাবে ০.২৫ নম্বর ।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, ভর্তি পরীক্ষা শেষে দ্রুত ফল প্রকাশ করা হবে। পরবর্তী ভর্তি কার্যক্রম সম্পন্ন করে আগামী ৬ সেপ্টেম্বর থেকে নতুন শিক্ষার্থীদের ক্লাস শুরু করার পরিকল্পনা রয়েছে।
অন্যদিকে, আগামী ১৭ জুলাই অনুষ্ঠিত হবে বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা। ওই দিন সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিজ্ঞান ইউনিট এবং বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ দুই ইউনিটের আসন বিন্যাস ১৪ জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
What's Your Reaction?