ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি বিজ্ঞপ্তি বাতিলে ৩ দিনের আলটিমেটাম

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তিতে ‘সংযুক্ত কলেজ’ উল্লেখকে বিতর্কিত ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশের সঙ্গে সাংঘর্ষিক দাবি করে তা বাতিলের জন্য তিন দিনের আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা।। বৃহস্পতিবার (১১ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সংবাদ সম্মেলন এ দাবি করেন তারা। শিক্ষার্থীরা বলেন, ‘রাজধানীর সরকারি সাত কলেজকে সমন্বিত করে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষার্থীরা একটি আধুনিক, স্বায়ত্তশাসিত এবং শিক্ষাবান্ধব উচ্চশিক্ষা ব্যবস্থার প্রত্যাশা করেছিল। কিন্তু দুঃখজনকভাবে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তির কিছু বিষয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ-২০২৬-এর সঙ্গে সাংঘর্ষিক বলে প্রতীয়মান হচ্ছে। এর ফলে ভর্তিচ্ছু শিক্ষার্থী, বর্তমান শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে বিভ্রান্তি ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।’ শিক্ষার্থী আবদুল্লাহ আল ফাহাদ বলেন, ‘আমরা কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা প্রশাসনের বিরুদ্ধে নই। আমরা একটি স্বচ্ছ, ন্যায়সঙ্গত এবং অধ্যাদেশসম্মত ভর্তি প্রক্রিয়া চাই।’ এসময় ত

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি বিজ্ঞপ্তি বাতিলে ৩ দিনের আলটিমেটাম
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তিতে ‘সংযুক্ত কলেজ’ উল্লেখকে বিতর্কিত ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশের সঙ্গে সাংঘর্ষিক দাবি করে তা বাতিলের জন্য তিন দিনের আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা।। বৃহস্পতিবার (১১ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সংবাদ সম্মেলন এ দাবি করেন তারা। শিক্ষার্থীরা বলেন, ‘রাজধানীর সরকারি সাত কলেজকে সমন্বিত করে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষার্থীরা একটি আধুনিক, স্বায়ত্তশাসিত এবং শিক্ষাবান্ধব উচ্চশিক্ষা ব্যবস্থার প্রত্যাশা করেছিল। কিন্তু দুঃখজনকভাবে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তির কিছু বিষয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ-২০২৬-এর সঙ্গে সাংঘর্ষিক বলে প্রতীয়মান হচ্ছে। এর ফলে ভর্তিচ্ছু শিক্ষার্থী, বর্তমান শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে বিভ্রান্তি ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।’ শিক্ষার্থী আবদুল্লাহ আল ফাহাদ বলেন, ‘আমরা কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা প্রশাসনের বিরুদ্ধে নই। আমরা একটি স্বচ্ছ, ন্যায়সঙ্গত এবং অধ্যাদেশসম্মত ভর্তি প্রক্রিয়া চাই।’ এসময় তিন দফা দাবি পেশ করেন ফাহাদ। দাবিগুলো হলো, ১. আগামী ৩ দিনের মধ্যে ভর্তি বিজ্ঞপ্তির বিতর্কিত ও সাংঘর্ষিক বিষয়সমূহ যেমন, সংযুক্ত কলেজের সার্কুলার বাদ দিতে হবে এবং আগামী ৩ কার্য দিবসের মধ্যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নামে ২০২৫-২৬ সেশনের পূর্ণাঙ্গ ভর্তি সার্কুলার প্রকাশ করতে হবে। ২। আগামী ৭ কার্যদিবসের মধ্যে ভর্তি পরীক্ষা নিয়ন্ত্রক নিয়োগ দিয়ে রানিং সব সেশনকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে অন্তর্ভুক্ত করতে হবে। অন্যথায় ৭ কলেজে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করতে আমরা বাধ্য হবো। ৩। আগামী ৫ কার্যদিবসের মধ্যে ২০২৪-২৫ সেশনের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অভিন্ন আইডি কার্ড প্রদান করতে হবে। এসময়, ‘সংযুক্ত কলেজ’ শব্দ বাদ দিয়ে নতুন ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশসহ ৩ দফা দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow