ঢাকা-১৫: আদর্শ উচ্চ বিদ্যালয়ে প্রথম দুই ঘণ্টায় ৫ শতাংশ ভোট কাস্ট

রাজধানীর ঢাকা-১৫ আসনের আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল থেকেই ভোটারদের আনাগোনা শুরু হয়েছে। তবে উপস্থিতির হার শুরুতে কিছুটা কম ছিল। সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত প্রথম দুই ঘণ্টায় কেন্দ্রটিতে ৫ শতাংশ ভোট কাস্ট হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ঢাকা-১৫ আসনের আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. আলতাফ হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, এই কেন্দ্রের মোট ভোটার ২৩৬১ (নারী)। সকাল ৯টা পর্যন্ত ৫ শতাংশের মতো ভোট কাস্ট হয়েছে। বেলা বাড়ার সাথে সাথে লোকজন আরও বাড়তে পারে। কেন্দ্রে দায়িত্বরত ক্যাপ্টেইন সাইফ বলেন, এখন পর্যন্ত ভোট সুষ্ঠুভাবে হচ্ছে। প্রতিটি কেন্দ্রের পাশে সেনাবাহিনী নিয়মিত টহল দিচ্ছে। কোনো কেন্দ্রে ঝামেলা হলে ২ মিনিটের মধ্যেই কেন্দ্রে পৌঁছাতে পারব আমরা। আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী দলটির আমির ডা. শফিকুর রহমান। প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন। ঢাকা-১৫ আসনটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪, ১৩, ১৪ ও ১৬ নম্বর ওয়ার্ড (মিরপুর-কাফরুল) নিয়ে গঠিত। তালতলা, শেওড়াপাড়া, কাজীপাড়া, কাফরুল, মিরপুর ১০, মিরপুর ১৪, কচুক্ষেত ও

ঢাকা-১৫: আদর্শ উচ্চ বিদ্যালয়ে প্রথম দুই ঘণ্টায় ৫ শতাংশ ভোট কাস্ট

রাজধানীর ঢাকা-১৫ আসনের আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল থেকেই ভোটারদের আনাগোনা শুরু হয়েছে। তবে উপস্থিতির হার শুরুতে কিছুটা কম ছিল। সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত প্রথম দুই ঘণ্টায় কেন্দ্রটিতে ৫ শতাংশ ভোট কাস্ট হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ঢাকা-১৫ আসনের আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. আলতাফ হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, এই কেন্দ্রের মোট ভোটার ২৩৬১ (নারী)। সকাল ৯টা পর্যন্ত ৫ শতাংশের মতো ভোট কাস্ট হয়েছে। বেলা বাড়ার সাথে সাথে লোকজন আরও বাড়তে পারে।

কেন্দ্রে দায়িত্বরত ক্যাপ্টেইন সাইফ বলেন, এখন পর্যন্ত ভোট সুষ্ঠুভাবে হচ্ছে। প্রতিটি কেন্দ্রের পাশে সেনাবাহিনী নিয়মিত টহল দিচ্ছে। কোনো কেন্দ্রে ঝামেলা হলে ২ মিনিটের মধ্যেই কেন্দ্রে পৌঁছাতে পারব আমরা।

আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী দলটির আমির ডা. শফিকুর রহমান। প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন।

ঢাকা-১৫ আসনটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪, ১৩, ১৪ ও ১৬ নম্বর ওয়ার্ড (মিরপুর-কাফরুল) নিয়ে গঠিত। তালতলা, শেওড়াপাড়া, কাজীপাড়া, কাফরুল, মিরপুর ১০, মিরপুর ১৪, কচুক্ষেত ও পূর্ব সেনপাড়া নিয়ে এই আসন গঠিত।

আরএএস/এমআরএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow