ঢাকা-১ : ধানের শীষ প্রতীকের আবু আশফাক এগিয়ে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১ ( দোহার নবাবগঞ্জ) আসনের ১৮৪ টি কেন্দ্রের মধ্যে ১০৬ টি কেন্দ্রের ঘোষিত ফলাফলে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আবু আশফাক এগিয়ে আছেন।  বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯ টার দিকে এসব কেন্দ্রের ফল ঘোষণা করা হয়। ঘোষিত ফল অনুযায়ী, ধানের শীষের প্রতীকের খন্দকার আবু আশফাক পেয়েছেন ১ লাখ ৩৭  হাজার ৭৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাড়ি পাল্লার প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম পেয়েছেন ৬২ হাজার ২ শত ২২ ভোট। এ হিসেবে ১০৬ কেন্দ্রের ফলাফলে আবু আশফাক  ৪১ হাজার ৫৫১ ভোটে এগিয়ে রয়েছেন। এ আসনে মোট কেন্দ্রের সংখ্যা ১৮৪ টি। দুই উপজেলায় মোট ভোটার রয়েছেন ৫ লাখ ৩৬ হাজার ৬১৭ জন। পোস্টাল ব্যালটে ভোট ৮ হাজার ৫ শত ১৮ জন।  বাকি ৮৮ কেন্দ্রের ফলাফলের অপেক্ষায় রয়েছেন প্রার্থী ও সমর্থকেরা।

ঢাকা-১ : ধানের শীষ প্রতীকের আবু আশফাক এগিয়ে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১ ( দোহার নবাবগঞ্জ) আসনের ১৮৪ টি কেন্দ্রের মধ্যে ১০৬ টি কেন্দ্রের ঘোষিত ফলাফলে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আবু আশফাক এগিয়ে আছেন। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯ টার দিকে এসব কেন্দ্রের ফল ঘোষণা করা হয়।

ঘোষিত ফল অনুযায়ী, ধানের শীষের প্রতীকের খন্দকার আবু আশফাক পেয়েছেন ১ লাখ ৩৭  হাজার ৭৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাড়ি পাল্লার প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম পেয়েছেন ৬২ হাজার ২ শত ২২ ভোট। এ হিসেবে ১০৬ কেন্দ্রের ফলাফলে আবু আশফাক  ৪১ হাজার ৫৫১ ভোটে এগিয়ে রয়েছেন।

এ আসনে মোট কেন্দ্রের সংখ্যা ১৮৪ টি। দুই উপজেলায় মোট ভোটার রয়েছেন ৫ লাখ ৩৬ হাজার ৬১৭ জন। পোস্টাল ব্যালটে ভোট ৮ হাজার ৫ শত ১৮ জন।

 বাকি ৮৮ কেন্দ্রের ফলাফলের অপেক্ষায় রয়েছেন প্রার্থী ও সমর্থকেরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow