ঢাকা-৬ আসনে ৩ কেন্দ্রে এগিয়ে ইশরাক হোসেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনের ৩টি কেন্দ্রে এগিয়ে রয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী ইশরাক হোসেন। নির্বাচনী ফলাফলে কামরুন্নেছা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় ভোটকেন্দ্রে বড় ব্যবধানে জয়লাভ করেছেন তিনি।   এই বিদ্যালয়ের তিনটি কেন্দ্রের (৩৩, ৩৪ ও ৩৫ নম্বর কেন্দ্র) সমন্বিত ফলাফলে ধানের শীষ প্রতীক পেয়েছে মোট ২ হাজার ৮০০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মান্নান পেয়েছেন ১ হাজার ৯৩৬ ভোট। ৩৩ নম্বর কেন্দ্রে মোট ১ হাজার ৪৮১টি ভোটের মধ্যে ধানের শীষ প্রতীকে পড়েছে ৮১২ ভোট। দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছে ৬১৬ ভোট। এই কেন্দ্রে ‘হ্যাঁ’ ভোট ও ‘না’ ভোটের সংখ্যা যথাক্রমে ১ হাজার ৩৩ এবং ৪১৫। ৩৪ নম্বর কেন্দ্রে মোট ১ হাজার ৮৮৮টি ভোট সংগৃহীত হয়েছে। এর মধ্যে ইশরাক (ধানের শীষ) পেয়েছেন ১ হাজার ৮৭ ভোট এবং মান্নান (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৭২৫ ভোট। এ ছাড়া ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ হাজার ৫১৫টি এবং ‘না’ ভোট পড়েছে ৩১৫টি। ৩৫ নম্বর কেন্দ্রে এই কেন্দ্রে ধানের শীষের পক্ষে পড়েছে ৯০১ ভোট এবং দাঁড়িপাল্লা পেয়েছে ৫৯৫ ভোট। এখানে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ হাজার ৬১টি এবং ‘না’ ভোট পড়েছে ৪৩১টি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow