ঢাকা ৭: ১৬৪ কেন্দ্রের নির্বাচনি সামগ্রী বিতরণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঢাকা-৭ আসনের মোট ১৬৪টি কেন্দ্রে নির্বাচনি সামগ্রী বিতরণ শুরু হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় রাজধানীর আজিমপুর গভর্নমেন্ট স্কুল অ্যান্ড কলেজে নির্বাচন সামগ্রী বিতরণ করা হয়। এ সময় কেন্দ্রের প্রিসাইডিং অফিসাররা নিজ নিজ দায়িত্বে থাকা কেন্দ্রের ব্যালট বক্স, ব্যালট পেপারসহ নির্বাচনি সামগ্রী বুঝে নেন। নির্বাচনি এসব সামগ্রী আনসার এবং পুলিশ সদস্যসহ গাড়িতে কেন্দ্রে পৌঁছে দিচ্ছেন। হস্তান্তর কার্যক্রমের সময় ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক ও সহকারী রিটার্নিং অফিসার শামীমা সুলতানা বলেন, প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসারসহ নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে নির্বাচনি সামগ্রী হস্তান্তর করছি। ব্যালট, গণভোটের ব্যালটসহ ইলেকশন পরিচালনা করার জন্য কেন্দ্রে যা যা দরকার সবকিছুই এখন দিয়ে দেওয়া হচ্ছে। তিনি বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের জন্য পুলিশের বডিওর্ন ক্যামেরা থাকবে। এছাড়া প্রিসাইডিং অফিসারের জন্য বডিগার্ড থাকবে। নির্বাচনী সামগ্রী বিতরণ কার্যক্রম নিরাপত্তায় পুলিশসহ সেনা সদস্যদের দেখা গেছে।১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠি

ঢাকা ৭: ১৬৪ কেন্দ্রের নির্বাচনি সামগ্রী বিতরণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঢাকা-৭ আসনের মোট ১৬৪টি কেন্দ্রে নির্বাচনি সামগ্রী বিতরণ শুরু হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় রাজধানীর আজিমপুর গভর্নমেন্ট স্কুল অ্যান্ড কলেজে নির্বাচন সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় কেন্দ্রের প্রিসাইডিং অফিসাররা নিজ নিজ দায়িত্বে থাকা কেন্দ্রের ব্যালট বক্স, ব্যালট পেপারসহ নির্বাচনি সামগ্রী বুঝে নেন। নির্বাচনি এসব সামগ্রী আনসার এবং পুলিশ সদস্যসহ গাড়িতে কেন্দ্রে পৌঁছে দিচ্ছেন।

হস্তান্তর কার্যক্রমের সময় ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক ও সহকারী রিটার্নিং অফিসার শামীমা সুলতানা বলেন, প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসারসহ নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে নির্বাচনি সামগ্রী হস্তান্তর করছি। ব্যালট, গণভোটের ব্যালটসহ ইলেকশন পরিচালনা করার জন্য কেন্দ্রে যা যা দরকার সবকিছুই এখন দিয়ে দেওয়া হচ্ছে।

তিনি বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের জন্য পুলিশের বডিওর্ন ক্যামেরা থাকবে। এছাড়া প্রিসাইডিং অফিসারের জন্য বডিগার্ড থাকবে।

নির্বাচনী সামগ্রী বিতরণ কার্যক্রম নিরাপত্তায় পুলিশসহ সেনা সদস্যদের দেখা গেছে।

১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।

এনএস/জেএইচ

 

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow