ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন ও মতবিনিময় মার্কিন রাষ্ট্রদূতের
শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মি. ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। বুধবার (৮ এপ্রিল) সকালে রাজধানীর ঐতিহ্যবাহী মন্দিরটি পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে তিনি মন্দির প্রাঙ্গণ ও আশপাশের বিভিন্ন ধর্মীয় স্থাপনা ঘুরে দেখেন। তিনি মহানগর সার্বজনীন পূজা কমিটি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং ঢাকেশ্বরী মন্দির পরিচালনা কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় নেতারা তাকে সামগ্রিকভাবে বিরাজমান পরিস্থিতি তুলে ধরেন। রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন দূতাবাসের মানবাধিকার বিষয়ক কর্মকর্তা হারমানোস্কি বার্নার্ড। উপস্থিত নেতাদের মধ্যে ছিলেন— বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, উপদেষ্টা কাজল দেবনাথ, জয়ন্ত সেন দীপু, মিলন কান্তি দত্ত, শ্রীশ্রী ঢাকেশ্বরী মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ডি. এন. চ্যাটার্জী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি অ্যাড. তাপস কুমার পাল, অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার, অশোক মাধব রায়, পূরবী মজুমদার, মহানগ
শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মি. ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। বুধবার (৮ এপ্রিল) সকালে রাজধানীর ঐতিহ্যবাহী মন্দিরটি পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে তিনি মন্দির প্রাঙ্গণ ও আশপাশের বিভিন্ন ধর্মীয় স্থাপনা ঘুরে দেখেন। তিনি মহানগর সার্বজনীন পূজা কমিটি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং ঢাকেশ্বরী মন্দির পরিচালনা কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় নেতারা তাকে সামগ্রিকভাবে বিরাজমান পরিস্থিতি তুলে ধরেন।
রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন দূতাবাসের মানবাধিকার বিষয়ক কর্মকর্তা হারমানোস্কি বার্নার্ড।
উপস্থিত নেতাদের মধ্যে ছিলেন— বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, উপদেষ্টা কাজল দেবনাথ, জয়ন্ত সেন দীপু, মিলন কান্তি দত্ত, শ্রীশ্রী ঢাকেশ্বরী মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ডি. এন. চ্যাটার্জী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি অ্যাড. তাপস কুমার পাল, অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার, অশোক মাধব রায়, পূরবী মজুমদার, মহানগর সার্বজনীন পূজা কমিটির সহ-সভাপতি নারায়ণ সাহা মনি, গোপাল দেবনাথ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক শুভাশীষ বিশ্বাস সাধন, পদ্মাবতী দেবী, বিপ্লব দে, সাংগঠনিক সম্পাদক ড. ছায়া ভট্টাচার্য্য, মহিলা সম্পাদক শ্যামলী মূখার্জী, সদস্য পূরবী দেবনাথ, মহানগর সার্বজনীন পূজা কমিটির তথ্য-প্রযুক্তি ও যোগাযোগ বিষয়ক সম্পাদক উর্মি ঢালী, সহ-মহিলা সম্পাদক ফাল্গুনী নন্দী প্রমুখ।
What's Your Reaction?