ঢাবিতে রাজু দিবসে ছাত্র ইউনিয়নের শ্রদ্ধা ও সন্ত্রাসবিরোধী সমাবেশ  

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে গুলিতে নিহত হন শহীদ মঈন হোসেন রাজু। এদিন স্মরণে রাজু ভাস্কর্যের সামনে শ্রদ্ধা নিবেদন ও সন্ত্রাসবিরোধী সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।   শুক্রবার (১৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের টিএসসি সড়কদ্বীপ এলাকায় অবস্থিত শহীদ মঈন হোসেন রাজুর স্মৃতিফলকে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ, ঢাকা মহানগর সংসদ ও বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের নেতাকর্মীরা। এ সময় বাংলাদেশ যুব ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এবং রাজু সংসদের নেতারাও উপস্থিত ছিলেন।   শ্রদ্ধা নিবেদনের পর সেখানে সন্ত্রাসবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সভাপতি মাহির শাহরিয়ার রেজা। সংগঠনটির সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সাবেক সভাপতি কল্যাণ সাহা ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রায়হান উদ্দীন।   আরও পড়ুনঢাবি ছাত্রশক্তির নেতার বাড়িতে আগুন, প্রতিবাদে বিক্ষোভ এতিম শিক্ষার্থীদের নিয়ে ঢাবি ছাত্রদলে

ঢাবিতে রাজু দিবসে ছাত্র ইউনিয়নের শ্রদ্ধা ও সন্ত্রাসবিরোধী সমাবেশ  

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে গুলিতে নিহত হন শহীদ মঈন হোসেন রাজু। এদিন স্মরণে রাজু ভাস্কর্যের সামনে শ্রদ্ধা নিবেদন ও সন্ত্রাসবিরোধী সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।  

শুক্রবার (১৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের টিএসসি সড়কদ্বীপ এলাকায় অবস্থিত শহীদ মঈন হোসেন রাজুর স্মৃতিফলকে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ, ঢাকা মহানগর সংসদ ও বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের নেতাকর্মীরা। এ সময় বাংলাদেশ যুব ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এবং রাজু সংসদের নেতারাও উপস্থিত ছিলেন।  

শ্রদ্ধা নিবেদনের পর সেখানে সন্ত্রাসবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সভাপতি মাহির শাহরিয়ার রেজা। সংগঠনটির সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সাবেক সভাপতি কল্যাণ সাহা ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রায়হান উদ্দীন।  

আরও পড়ুন
ঢাবি ছাত্রশক্তির নেতার বাড়িতে আগুন, প্রতিবাদে বিক্ষোভ 
এতিম শিক্ষার্থীদের নিয়ে ঢাবি ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল 

সমাবেশে মাহির শাহরিয়ার রেজা বলেন, রাজু হত্যার ৩৪ বছর পার হলেও রাষ্ট্র এখনো এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে পারেনি। যে সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে রাজু শহীদ হয়েছিলেন, আজও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সেই সন্ত্রাসের ছায়া রয়ে গেছে।  

তিনি আরও বলেন, স্বৈরাচার আওয়ামী লীগের সময়ে ছাত্রলীগের দাপট থাকলেও অন্তর্বর্তী সরকারের সময় নতুন করে মব সন্ত্রাসের উদ্ভব হয়েছিল। নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পরও পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি।  

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পাভেলকে মারধরের ঘটনার প্রসঙ্গ টেনে মাহির শাহরিয়ার রেজা অভিযোগ করেন, জাতীয় ছাত্রশক্তির সংশ্লিষ্টদের বিরুদ্ধে এখনো কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। একই সঙ্গে ৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনাকে কেন্দ্র করে চারজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দেওয়ার সমালোচনা করেন তিনি। 

এ সময় একাত্তরের মানবতাবিরোধী অপরাধে দণ্ডিতদের নাম জাতীয় সংসদে শোকপ্রস্তাবে অন্তর্ভুক্ত করারও নিন্দা জানান মাহির শাহরিয়ার রেজা।

এফএআর/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow