ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. আবদুস সালাম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন প্রোভিসি (শিক্ষা) হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির বিজ্ঞান অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. আবদুস সালাম। সোমবার (১৩ এপ্রিল) রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব এএসএম কাশেম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে নিয়োগ প্রদান করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর আর্টিকেল ১৩(১) অনুযায়ী  ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালামকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্য (একাডেমিক) পদে সাময়িকভাবে নিচের শর্তে নিয়োগ প্রদান করা হলো। শর্তের মধ্যে রয়েছে- উপ-উপাচার্য হিসেবে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে ৪ বছর হবে; এই পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন ও ভাতাদিসহ পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। তাকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করতে হবে। তবে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন। অধ্যাপক ড. আব্দুস সালাম ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের যুগ্ম আহ্বায়ক। তিনি দীর্ঘদিন ধরে ঢাবির রসায়ন বিভাগে

ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. আবদুস সালাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন প্রোভিসি (শিক্ষা) হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির বিজ্ঞান অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. আবদুস সালাম। সোমবার (১৩ এপ্রিল) রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব এএসএম কাশেম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে নিয়োগ প্রদান করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর আর্টিকেল ১৩(১) অনুযায়ী  ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালামকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্য (একাডেমিক) পদে সাময়িকভাবে নিচের শর্তে নিয়োগ প্রদান করা হলো। শর্তের মধ্যে রয়েছে- উপ-উপাচার্য হিসেবে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে ৪ বছর হবে; এই পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন ও ভাতাদিসহ পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। তাকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করতে হবে। তবে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন। অধ্যাপক ড. আব্দুস সালাম ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের যুগ্ম আহ্বায়ক। তিনি দীর্ঘদিন ধরে ঢাবির রসায়ন বিভাগে পাঠদান করে আসছেন। এক প্রতিক্রিয়ায় অধ্যাপক আবদুস সালাম জানান, তার উপর অর্পিত দায়িত্ব পালনে তিনি তৎপর থাকবেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow