ঢাবির সুইমিংপুলের পাশের ফুটপাতে পড়ে ছিল অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সুইমিংপুলের পাশের ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৪৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৩ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) ইলিয়াস কবির বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করি। পরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এসআই ইলিয়াস আরও জানান, ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিলেন। তার পরিচয় শনাক্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইমসিনকে খবর দেওয়া হয়েছে। মরদেহে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান। কাজী আল আমিন/এমএমকে

ঢাবির সুইমিংপুলের পাশের ফুটপাতে পড়ে ছিল অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সুইমিংপুলের পাশের ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৪৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৩ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) ইলিয়াস কবির বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করি। পরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসআই ইলিয়াস আরও জানান, ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিলেন। তার পরিচয় শনাক্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইমসিনকে খবর দেওয়া হয়েছে। মরদেহে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।

কাজী আল আমিন/এমএমকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow