ঢাবির ১৫৪ জন শিক্ষার্থীর ১৯ লাখ টাকা বৃত্তি লাভ !

ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভিন্ন বর্ষের ১৫৪ জন শিক্ষার্থীকে ১৯ লাখ টাকা বৃত্তি প্রদান করা হয়েছে। বিভাগের ৫টি ট্রাস্ট ফান্ড থেকে এই বৃত্তি প্রদান করা হয়।   রোববার (৮ ফেব্রুয়ারি) আরসি মজুমদার আর্টস মিলনায়তনে আয়োজিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদের প্রধান অতিথির উপস্থিতিতে এ বৃত্তি প্রদান করা হয়। বৃত্তি লাভকারী শিক্ষার্থীরা হলেন, আইএইচসি-স্ন্যাব চ্যারিটেবল ফাউন্ডেশনের থেকে ১১৫ জন, মোহসেন আরা বেগম এন্ডোমেন্ট ফান্ড থেকে ২৮ জন, অধ্যাপক মমতাজুর রহমান তরফদার স্মারক বৃত্তি তহবিল থেকে ২ জন, জাতীয় অধ্যাপক ড. সুফিয়া আহমেদ ট্রাস্ট ফান্ড থেকে ৩ জন এবং প্রফেসর এ কে এম আবদুল আলীম ট্রাস্ট ফান্ড থেকে ৬ জন। কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. পারভীন হাসান, বৃত্তি প্রদান কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. নুরুল আমিন।  আরও বক্তব্য দেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। কলা অনুষদের সাবেক ডিন অধ্যাপক

ঢাবির ১৫৪ জন শিক্ষার্থীর ১৯ লাখ টাকা বৃত্তি লাভ !

ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভিন্ন বর্ষের ১৫৪ জন শিক্ষার্থীকে ১৯ লাখ টাকা বৃত্তি প্রদান করা হয়েছে। বিভাগের ৫টি ট্রাস্ট ফান্ড থেকে এই বৃত্তি প্রদান করা হয়।  

রোববার (৮ ফেব্রুয়ারি) আরসি মজুমদার আর্টস মিলনায়তনে আয়োজিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদের প্রধান অতিথির উপস্থিতিতে এ বৃত্তি প্রদান করা হয়।

বৃত্তি লাভকারী শিক্ষার্থীরা হলেন, আইএইচসি-স্ন্যাব চ্যারিটেবল ফাউন্ডেশনের থেকে ১১৫ জন, মোহসেন আরা বেগম এন্ডোমেন্ট ফান্ড থেকে ২৮ জন, অধ্যাপক মমতাজুর রহমান তরফদার স্মারক বৃত্তি তহবিল থেকে ২ জন, জাতীয় অধ্যাপক ড. সুফিয়া আহমেদ ট্রাস্ট ফান্ড থেকে ৩ জন এবং প্রফেসর এ কে এম আবদুল আলীম ট্রাস্ট ফান্ড থেকে ৬ জন।

কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. পারভীন হাসান, বৃত্তি প্রদান কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. নুরুল আমিন। 

আরও বক্তব্য দেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। কলা অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. সদরুল আমিন এবং দাতা প্রতিনিধি লেফটেন্যান্ট কর্নেল (অব.) আব্দুল্লাহ আল হাসান। 

এছাড়াও মিলনায়তনে সহযোগী অধ্যাপক মুহাম্মদ ওমর ফারুক ট্রাস্ট ফান্ড সমূহের পরিচিতি তুলে ধরেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow