ঢাবি কমিউনিকেশন ডিজঅর্ডারস বিভাগের ১০ বছর পূর্তি উদযাপন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কমিউনিকেশন ডিজঅর্ডারস বিভাগের ১০ বছর পূর্তি উৎসব উদযাপিত হয়েছে। রোববার (৫ এপ্রিল) উপলক্ষ্যে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে ছিল- নবীনবরণ, বিদায় সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভৃতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিভাগীয় চেয়ারপার্সন শারমীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সহযোগী অধ্যাপক ড. তাওহিদা জাহান স্বাগত বক্তব্য প্রদান করেন। পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি)-এর প্রতিষ্ঠাতা ভ্যালেরি অ্যান টেইলর বক্তব্য দেন। বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. হাকিম আরিফ বিভাগীয় কার্যক্রম তুলে ধরেন। নবীনদের পক্ষে ইয়ামিন হালিম ও আফরিন সারোয়া এবং বিদায়ীদের পক্ষে ফাহমিদা মতিন মীম অনুভূতি ব্যক্ত করেন। মাস্টার্সের শিক্ষার্থী লামিয়া নাহার ইতু অনুষ্ঠান সঞ্চালন করেন। উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, গত এক দশক ধরে এই বিভাগ অটিজমসহ বিভিন্ন স্নায়বিক ও শারীরিক প্রতিবন্

ঢাবি কমিউনিকেশন ডিজঅর্ডারস বিভাগের ১০ বছর পূর্তি উদযাপন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কমিউনিকেশন ডিজঅর্ডারস বিভাগের ১০ বছর পূর্তি উৎসব উদযাপিত হয়েছে।

রোববার (৫ এপ্রিল) উপলক্ষ্যে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে ছিল- নবীনবরণ, বিদায় সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভৃতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিভাগীয় চেয়ারপার্সন শারমীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সহযোগী অধ্যাপক ড. তাওহিদা জাহান স্বাগত বক্তব্য প্রদান করেন। পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি)-এর প্রতিষ্ঠাতা ভ্যালেরি অ্যান টেইলর বক্তব্য দেন।

বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. হাকিম আরিফ বিভাগীয় কার্যক্রম তুলে ধরেন। নবীনদের পক্ষে ইয়ামিন হালিম ও আফরিন সারোয়া এবং বিদায়ীদের পক্ষে ফাহমিদা মতিন মীম অনুভূতি ব্যক্ত করেন। মাস্টার্সের শিক্ষার্থী লামিয়া নাহার ইতু অনুষ্ঠান সঞ্চালন করেন।

উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, গত এক দশক ধরে এই বিভাগ অটিজমসহ বিভিন্ন স্নায়বিক ও শারীরিক প্রতিবন্ধকতা মোকাবিলায় অনন্য ভূমিকা পালন করে আসছে। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের দেশ-বিদেশের শ্রমবাজারের উপযোগী করে গড়ে তোলার ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালনের জন্য তিনি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, শ্রমবাজারে দক্ষ জনবলের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভবিষ্যতে এই বিভাগে শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি এবং অভিজ্ঞ প্রশিক্ষক নিয়োগের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে। বিশেষায়িত এই শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের জনশক্তিকে বৈশ্বিক প্রতিযোগিতায় সম্মানজনক স্থানে নিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow