ঢাবি প্রাণিবিদ্যা বিভাগে ‘ড. মাহমুদ-উল আমীন মিলনায়তন’ উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগের সংস্কারকৃত ‌‘প্রফেসর ড. মাহমুদ-উল আমীন মিলনায়তন’ উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মিলনায়তন উদ্বোধন করেন। প্রাণিবিদ্যা বিভাগের নিজস্ব অর্থায়নে এই মিলনায়তন সংস্কার করা হয়। বিভাগীয় চেয়ারপার্সন অধ্যাপক ড. শেফালী বেগমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এনামুল হক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। মিলনায়তন উদ্বোধনী কমিটির সভাপতি অধ্যাপক ড. রওশন আরা বেগম ধন্যবাদ জানান। ছাত্র উপদেষ্টা সহযোগী অধ্যাপক ড. নৌশিন পারভীন অনুষ্ঠান সঞ্চালনা করেন। এ সময় বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, প্রাণিবিদ্যা বিভাগের নিজস্ব অর্থায়নে এই মিলনায়তন সংস্কার একটি প্রশংসনীয় দৃষ্টান্ত। আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত এই মিলনায়তন সংস্কারের ফলে বিভাগে বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম, কর্মশালা ও সম্মেলন আয়োজন করা সম্ভব হবে। এ ধরনের সংস্কার কাজে এগিয়ে আসার জন্য তিনি বিশ্ববি

ঢাবি প্রাণিবিদ্যা বিভাগে ‘ড. মাহমুদ-উল আমীন মিলনায়তন’ উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগের সংস্কারকৃত ‌‘প্রফেসর ড. মাহমুদ-উল আমীন মিলনায়তন’ উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মিলনায়তন উদ্বোধন করেন। প্রাণিবিদ্যা বিভাগের নিজস্ব অর্থায়নে এই মিলনায়তন সংস্কার করা হয়।

বিভাগীয় চেয়ারপার্সন অধ্যাপক ড. শেফালী বেগমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এনামুল হক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। মিলনায়তন উদ্বোধনী কমিটির সভাপতি অধ্যাপক ড. রওশন আরা বেগম ধন্যবাদ জানান। ছাত্র উপদেষ্টা সহযোগী অধ্যাপক ড. নৌশিন পারভীন অনুষ্ঠান সঞ্চালনা করেন। এ সময় বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, প্রাণিবিদ্যা বিভাগের নিজস্ব অর্থায়নে এই মিলনায়তন সংস্কার একটি প্রশংসনীয় দৃষ্টান্ত। আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত এই মিলনায়তন সংস্কারের ফলে বিভাগে বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম, কর্মশালা ও সম্মেলন আয়োজন করা সম্ভব হবে। এ ধরনের সংস্কার কাজে এগিয়ে আসার জন্য তিনি বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইদের প্রতি আহ্বান জানান।

এফএআর/এমআরএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow