ঢাবি ভিসি ভদ্র-যোগ্য, তাকে কাজে লাগানোর সুযোগ আছে: শিক্ষামন্ত্রী
স্বেচ্ছায় পদত্যাগপত্র জমা দেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের ভূয়সী প্রশংসা করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, ‘ঢাবি ভিসি একজন জেন্টলম্যান (ভদ্র) ও কোয়ালিফায়েড (যোগ্য) ব্যক্তি। আমি মনে করি, তাকেও আমাদের বিভিন্ন জায়গায় কাজে লাগানোর সুযোগ রয়েছে।’ শনিবার (১৪ মার্চ) রাতে রাজধানীর মিন্টো রোডে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রীর আয়োজনে এ মতবিনিময়ে অংশ নেন শিক্ষা বিটের সাংবাদিকদের সংগঠন এডুকেশন রিপোর্টার্স অ্যাসিয়েশন, বাংলাদেশ (ইরাব)। আরও পড়ুনপদত্যাগ করলেন ঢাবি উপাচার্যপুরোনো স্টাইলে হেলিকপ্টারে এসএসসির পরীক্ষাকেন্দ্র ঘুরবেন শিক্ষামন্ত্রী ঢাবি উপাচার্যের পদত্যাগ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, আমি তার পদত্যাগপত্র গ্রহণ করেছি, কিন্তু অ্যাকসেপ্ট (গৃহীত না হওয়া) করিনি। শুধু দরখাস্তটি নিয়েছি, তাকে এখনো জানানো হয়নি যে এটি চূড়ান্তভাবে গৃহীত হয়েছে কি না। যতক্ষণ পর্যন্ত আমি নিজে চূড়ান্ত সিদ্ধান্ত না নিচ্ছি, ততক্ষণ পর্যন্ত বিষয়টি খোলা থাকবে।’ গত ২২ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের
স্বেচ্ছায় পদত্যাগপত্র জমা দেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের ভূয়সী প্রশংসা করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
তিনি বলেন, ‘ঢাবি ভিসি একজন জেন্টলম্যান (ভদ্র) ও কোয়ালিফায়েড (যোগ্য) ব্যক্তি। আমি মনে করি, তাকেও আমাদের বিভিন্ন জায়গায় কাজে লাগানোর সুযোগ রয়েছে।’
শনিবার (১৪ মার্চ) রাতে রাজধানীর মিন্টো রোডে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রীর আয়োজনে এ মতবিনিময়ে অংশ নেন শিক্ষা বিটের সাংবাদিকদের সংগঠন এডুকেশন রিপোর্টার্স অ্যাসিয়েশন, বাংলাদেশ (ইরাব)।
আরও পড়ুন
পদত্যাগ করলেন ঢাবি উপাচার্য
পুরোনো স্টাইলে হেলিকপ্টারে এসএসসির পরীক্ষাকেন্দ্র ঘুরবেন শিক্ষামন্ত্রী
ঢাবি উপাচার্যের পদত্যাগ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, আমি তার পদত্যাগপত্র গ্রহণ করেছি, কিন্তু অ্যাকসেপ্ট (গৃহীত না হওয়া) করিনি। শুধু দরখাস্তটি নিয়েছি, তাকে এখনো জানানো হয়নি যে এটি চূড়ান্তভাবে গৃহীত হয়েছে কি না। যতক্ষণ পর্যন্ত আমি নিজে চূড়ান্ত সিদ্ধান্ত না নিচ্ছি, ততক্ষণ পর্যন্ত বিষয়টি খোলা থাকবে।’
গত ২২ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে পদত্যাগপত্র জমা দেন অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের কাছে আনুষ্ঠানিকভাবে ওই পদত্যাগপত্র দেন তিনি। ওই সময় শিক্ষামন্ত্রীও ফুলের তোড়া দিয়ে তাকে বিদায়ী শুভেচ্ছা জানান।
এএএইচ/বিএ
What's Your Reaction?