ঢাবি শিক্ষার্থীকে মারধরের মামলায় ৩ জনকে কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীকে মারধর করে চাঁদাবাজির অভিযোগে করা মামলায় তৃতীয় লিঙ্গের এক সদস্যসহ তিন আসামির রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন শুনানি শেষে আসামিদের এক দিনের জন্য কারাফটকে জিজ্ঞাসাবাদের এই আদেশ দেন। মামলার তিন আসামি হলেন মৌসুমি হিজড়া, ইমরান হোসেন ও অধরা। মামলার তদন্ত কর্মকর্তা মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) উত্তম কুমার মিত্র আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানিকালে বাদীপক্ষের আইনজীবী মো. ইশতিয়াক হোসেন জিপু রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী মো. সাইফুল আনোয়ার রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ড ও জামিন আবেদন নাকচ করে এক দিনের কারাফটক জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন। মামলার এজাহারে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শরীফ মোহাম্মদ ছায়ফুল ইসলাম গত ২ ফেব্রুয়ারি মুগদা থানায় মামলাটি করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ২০ জানুয়ারি রাত সাড়ে

ঢাবি শিক্ষার্থীকে মারধরের মামলায় ৩ জনকে কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীকে মারধর করে চাঁদাবাজির অভিযোগে করা মামলায় তৃতীয় লিঙ্গের এক সদস্যসহ তিন আসামির রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন শুনানি শেষে আসামিদের এক দিনের জন্য কারাফটকে জিজ্ঞাসাবাদের এই আদেশ দেন। মামলার তিন আসামি হলেন মৌসুমি হিজড়া, ইমরান হোসেন ও অধরা।

মামলার তদন্ত কর্মকর্তা মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) উত্তম কুমার মিত্র আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানিকালে বাদীপক্ষের আইনজীবী মো. ইশতিয়াক হোসেন জিপু রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী মো. সাইফুল আনোয়ার রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ড ও জামিন আবেদন নাকচ করে এক দিনের কারাফটক জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।

মামলার এজাহারে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শরীফ মোহাম্মদ ছায়ফুল ইসলাম গত ২ ফেব্রুয়ারি মুগদা থানায় মামলাটি করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ২০ জানুয়ারি রাত সাড়ে ৮টার দিকে কমলাপুর ফুটব্রিজ দিয়ে বাসায় ফেরার সময় অধরা নামের এক ব্যক্তি তার কাছে সাহায্য চান। পরে কয়েকজন তাকে জোরপূর্বক মানিকনগর স্টেডিয়ামের পাশের একটি ভবনে নিয়ে আটকে রাখে।

ভুক্তভোগীর অভিযোগ, ওই সময় তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাপ সৃষ্টি করে তার কাছ থেকে প্রায় ৩৫ হাজার টাকা আদায় করা হয়। পরে মানিকনগর লেকপাড় এলাকায় নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।

এমডিএএ/এমএমকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow