ঢাবি শিক্ষার্থীদের কাছে ‘দুই অসভ‍্য’র বিচার দিলেন হামিম

ক্যাম্পাসে দুই শিক্ষার্থীর আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদল নেতা শেখ তানভীর বারী হামিম। শুক্রবার (১১৩ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, ‘সাধারণ শিক্ষার্থী’ ব্যানারে দলীয় ও ষড়যন্ত্রমূলক এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে এর বিচার দিলাম। ফেসবুক পোস্টে তিনি লেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই অসভ‍্য শিক্ষার্থী দলীয় ও ষড়যন্ত্রমূলক এজেন্ডা বাস্তবায়নে ‘সাধারণ শিক্ষার্থী’ ব‍্যানারে উৎপাত শুরু করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে বিচার দিলাম- আপনারা বলুন এই যে নির্বাচিত জননেতা জনাব তারেক রহমান তার নাম ধরে ১০জন নিয়ে শ্লোগান দিচ্ছে দুই অসভ‍্য। আমি যদি ক‍্যাম্পাসের ৫০০ ছোটভাই নিয়ে ওই বেয়াদবদের বাবা-মা কে তুলে শ্লোগান দেই, যে এরকম অসভ‍্য কেন জন্ম দিয়েছেন আপনারা জবাব দেন। বিষয়টি কেমন হতো? আমি চাইলে ওদের বাবা-মা কে গালি দিয়েও শ্লোগান দিতে পারি, কিন্তু আমি সেটি করবো না। কেননা, আমি এমন একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র যে বিশ্ববিদ্যালয়ে আমি পড়ছি জনগণের টাকায়। তাই, দেশের প্রতি

ঢাবি শিক্ষার্থীদের কাছে ‘দুই অসভ‍্য’র বিচার দিলেন হামিম

ক্যাম্পাসে দুই শিক্ষার্থীর আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদল নেতা শেখ তানভীর বারী হামিম।

শুক্রবার (১১৩ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, ‘সাধারণ শিক্ষার্থী’ ব্যানারে দলীয় ও ষড়যন্ত্রমূলক এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে এর বিচার দিলাম।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই অসভ‍্য শিক্ষার্থী দলীয় ও ষড়যন্ত্রমূলক এজেন্ডা বাস্তবায়নে ‘সাধারণ শিক্ষার্থী’ ব‍্যানারে উৎপাত শুরু করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে বিচার দিলাম- আপনারা বলুন এই যে নির্বাচিত জননেতা জনাব তারেক রহমান তার নাম ধরে ১০জন নিয়ে শ্লোগান দিচ্ছে দুই অসভ‍্য।

আমি যদি ক‍্যাম্পাসের ৫০০ ছোটভাই নিয়ে ওই বেয়াদবদের বাবা-মা কে তুলে শ্লোগান দেই, যে এরকম অসভ‍্য কেন জন্ম দিয়েছেন আপনারা জবাব দেন। বিষয়টি কেমন হতো? আমি চাইলে ওদের বাবা-মা কে গালি দিয়েও শ্লোগান দিতে পারি, কিন্তু আমি সেটি করবো না। কেননা, আমি এমন একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র যে বিশ্ববিদ্যালয়ে আমি পড়ছি জনগণের টাকায়। তাই, দেশের প্রতি আমার দায়বদ্ধতা আছে যে দায়বদ্ধতা এ শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমার অর্জিত জ্ঞান-মেধা-চলন/বলনে প্রকাশ করা কর্তব‍্য।

সবশেষ তিনি লেখেন, এই দুই অসভ্যের যে মতি-গতি, এরা নিশ্চিত কোন রাষ্ট্রের এজেন্ট যারা দেশের এই পরিবর্তন ও জনগণের সরকারের হাতে দায়িত্ব হস্তান্তর চেয়েছিলো না। নতুবা, যার নেতৃত্বে ২১১ টি আসনে জনগণ আস্থা রাখলেন তার বিরুদ্ধে এভাবে বাজে স্লোগান দেবেই বা কেন। প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থী ও দেশের তরুণ সমাজ আজ আপনাদের কাছে দুই অসভ‍্যকে নিয়ে বিচার দিলাম।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow