ঢামেকের জরুরি বিভাগের পাশে মিললো অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের পেছন থেকে অজ্ঞাতপরিচয় (৬০) এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই বৃদ্ধ ভবঘুরে প্রকৃতির ছিলেন বলে জানা গেছে। মঙ্গলবার (৭ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে ওই বৃদ্ধকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার আইয়ুব আলী জানান, সকালের দিকে স্টাফের মাধ্যমে খবর পেয়ে জরুরি বিভাগের গেটের পেছনে গিয়ে অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশ ক্যাম্পে খবর দিলে তাকে উদ্ধার করে জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই বৃদ্ধ ভবঘুরে প্রকৃতির ছিলেন বলে জানা গেছে। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। সিআইডির ক্রাইমসিনকে খবর দেওয়া হয়েছে। প্রযুক্তির সহায়তায় ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করা হবে। কাজী আল-আমিন/এমকেআর

ঢামেকের জরুরি বিভাগের পাশে মিললো অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের পেছন থেকে অজ্ঞাতপরিচয় (৬০) এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই বৃদ্ধ ভবঘুরে প্রকৃতির ছিলেন বলে জানা গেছে।

মঙ্গলবার (৭ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে ওই বৃদ্ধকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার আইয়ুব আলী জানান, সকালের দিকে স্টাফের মাধ্যমে খবর পেয়ে জরুরি বিভাগের গেটের পেছনে গিয়ে অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশ ক্যাম্পে খবর দিলে তাকে উদ্ধার করে জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই বৃদ্ধ ভবঘুরে প্রকৃতির ছিলেন বলে জানা গেছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। সিআইডির ক্রাইমসিনকে খবর দেওয়া হয়েছে। প্রযুক্তির সহায়তায় ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করা হবে।

কাজী আল-আমিন/এমকেআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow